Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বইমেলায় প্রবর্তিত হচ্ছে ‘চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরস্কার’

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: May 10, 2018 | 5:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : ২৮তম নিউ ইয়র্ক বইমেলায় প্রবর্তিত হচ্ছে ‘‘মুক্তধারা-কথাপ্রকাশ চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরস্কার’’। নিউইয়র্ক বইমেলায় যেসমস্ত প্রকাশনা সংস্থা যোগ দেবে তাদের মধ্য থেকে প্রতি বছর একটি সংস্থাকে এই পুরস্কার প্রদান করা হবে। বিজয়ী প্রকাশনা প্রতিষ্ঠান পাবে একটি ক্রেস্ট ও ৫০ হাজার টাকা। আগামি তিন বছর (২০১৮-২০২০) এই পুরস্কারের অর্থ প্রদাণ করবে প্রকাশনা সংস্থা কথাপ্রকাশ। গত ৯মে ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে কথাপ্রকাশ এর স্বত্বাধিকারী জসিম উদ্দিন ও মুবÍধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার মধ্যে এক চুক্তিনামা স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, গত বছর ২৭তম বইমেলায় বাংলা একাডেমির মহাপরিচালক ডঃ শামসুজ্জামান খান যোগ দেয়ার সময় মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির কাছে চিত্তরঞ্জন সাহার নামে পুরস্কার প্রবর্তণের প্রস্তাবনা রাখলে পরবর্তীতে মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি কর্তৃক সর্বসন্মতিক্রমে তা অনুমোদিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশের প্রকাশনা জগতের পথিকৃত চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমিতে বইমেলার সূচনা করেন। তাঁর সম্মানে মুক্তধারা ফাউন্ডেশন এই পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে বলে ২৮তম বইমেলার আহ্বায়ক ড. নুরুন নবী জানান।
আগামি ২২, ২৩ ও ২৪ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ২৮তম নিউইয়র্ক বইমেলা। এবছর বাংলাদেশ থেকে বাংলা একাডেমী, জাতীয় গ্রন্থকেন্দ্র, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা, প্রথমা প্রকাশন, বেঙ্গল প্রকাশনা, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, অঙ্কুর প্রকাশনা, স্টুডেন্ট ওয়েজ, ধ্রবপদসহ ২০টির উপর প্রকাশনা সংস্থা নিউইয়র্ক বইমেলায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে বিভিন্ন প্রকাশনা সংস্থার বইয়ের তালিকা সম্বলিত বুকলেট উত্তর আমেরিকার পাঠকদের কাছে বিলি করার উদ্যোগ নিয়েছে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন। বহির্বিশ্বে বসবাসরত লেখকদের প্রকাশিত নতুন বইয়ের তালিকার কাজ শুরু করেছে আয়োজকরা। ২০১৮ সালে প্রকাশিত গ্রন্থের তথ্য newyorkbookfair@gmail,com এ জানাবার জন্য আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV