প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা উচিত: ডেমোক্র্যাট সিনেটর ম্যাক্সাইন ওয়াটার্স
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ডেমোক্র্যাট দলের প্রভাবশালী মার্কিন সিনেটর ম্যাক্সাইন ওয়াটার্স বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা উচিত। বুধবার এক টুইটার বার্তায় ম্যাক্সাইন একথা বলেছেন। তিনি বলেন, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনে করেন সব আলোচক ও আমেরিকার বন্ধুদের চেয়ে তিনি বেশি বোঝেন। কিন্তু পরমাণু সমঝোতা থেকে প্রত্যাহারের মাধ্যমে ট্রাম্প আমেরিকাকে আরো বিচ্ছিন্ন করে ফেললেন। আমরা কতদিন ট্রাম্পের এই মহা গোঁয়ার্তুমির শিকার হব? তিনি আরো বলেছেন, এর একমাত্র সমাধান হচ্ছে- প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা। প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার বিকেলে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন এবং তার পরপরই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। মার্কিন পদক্ষেপের বিপরীতে রাশিয়া, চীন ও ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো সমঝোতা রক্ষার ওপর গুরুত্বারাপ করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প বিভ্রান্তির শিকার।পার্সটুডে
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








