বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির বৈশাখী উৎসব
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- কালের বিবর্তনে আরো একটি বাংলা সন মহাকালের গর্ভে হারিয়ে যাওয়ার পর পুরাতন বছরের যতো গ্লানি, খেদ, আবর্জনা দূর করে নতুন বছরকে বরন করার যে আনন্দ-উচ্ছ্বাস সারা দেশ জুড়ে প্রবাহমান, তার ঢেউ এসে আছড়ে পড়েছে সুদূর আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটিতে। তাইতো গত ৮মে মংগলবার সন্ধ্যা নামতেই প্রবাসী বাংলাদেশীদের সব পথ যেন এসে মিশেছিল একটি মোহনায়, আর সে মোহনা হলো স্থানীয় ওহ সেন্ট জোসেফ রিসোর্ট এর অডিটোরিয়াম। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে অনুষ্ঠিত ‘বৈশাখী উৎসব’ এর অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রবাসীরা বাঙ্গালিত্বের জয়গান গাইতে গাইতে বৈশাখী উৎসবের মহাযজ্ঞে সামিল হয়েছিল।রং-বেরংয়ের বাহারি পোশাকে তাদের সদর্প পদচারনায় কাদা থিক থিক ভিড়ে অনুষ্ঠানস্থল হয়ে উঠেছিল ক্ষণিকের জন্য একখণ্ড মিনি বাংলাদেশ। ‘মঙ্গল শোভাযাএা’র মাধ্যমে বৈশাখী উৎসব শুরু হয়। মঙ্গল শোভাযাএা শেষে মূল মঞ্চ থেকে সঞ্চালকের কণ্ঠ ইথারে ভেসে আসতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
প্রবাসে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোররা যাতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী কৃষ্টি- সংস্কৃতি অন্তরে ধারন করে লালন-পালন করতে পারে তারই প্রয়াসে শিশু-কিশোরদের অংশগ্রহনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে শিশু-কিশোররা পরিবেশন করে সমবেত সংগীত । এরপর শিশু-কিশোররা পরিবেশন করে সংগীত ও নৃত্য। রবীন্দ্র সংগীত শিল্পী সান্ত্বনা রায় চৌধুরি ও কোরিওগ্রাফার নিবেদিতা ভট্টাচার্যর পরিচালনায় শিশু- কিশোরদের মনোজ্ঞ পরিবেশনা সবাইকে মোহিত করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইন্দিরা চৌধুরী,সান্তনা রায় চৌধুরী,শ্যামল চক্রবর্তী, আফরোজা মুন্নি ।তাদেরকে তবলায় সহযোগীতা করেন তপন সেন তপু।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালণায় ছিলেন ফরহাদ সিদ্দিক ও জয়ন্ত সিংহ। অনুষ্ঠান এর মঞ্চসজ্জা ছিল বেশ নান্দনিক ও মনোগ্রাহী।
বৈশাখী মেলার বিভিন্ন স্টলে বাংলার ঐতিহ্যবাহী চারু-কারু , পিঠে-পুলি , বুটিক,পোষাক- পরিচ্ছদ , গহনা সহ নানারকম দেশীয় পণ্যের সমাহার ছিল।এসব স্টলে বিকিকিনি ছিল নজরকাড়া। অনুষ্ঠানে নিউজারসি স্টেট সিনেটর জেফ ভ্যান ড্রিউ,আটলান্টিক কাউন্টির শেরিফ এরিক শেফলার,আটলান্টিক সিটি মেয়র ফ্রানক এম গিলিয়াম সহ কয়েকজন সিটি কাউন্সিলর বক্তব্য রাখেন।এই পর্বটি সঞ্চালণা করেন শহীদ খান ও সোহেল আহমেদ।

অনুষ্ঠানে নিউজারসি স্টেট এর সিনেটর জেফ ভ্যান ড্রিউ সংগঠনের সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমেদকে কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের হাতে নিউজারসি স্টেট সিনেটের পক্ষ থেকে ‘প্রোক্লেমেশন’ তুলে দেন। এছাড়া ‘বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি’ কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখায় সংগঠনটিকেও ‘প্রোক্লেমেশন’ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন সংগঠনের নবগঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাঞ্চন বল,উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সৈয়দ মোঃ কাউসার,সাব্বির হোসেন ভূঁইয়া প্রমুখ।অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী রোকসানা মির্জা নেচে-গেয়ে মধ্যরাত পর্যন্ত হল ভর্তি দর্শকদের মাতিয়ে রাখেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমেদ আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে বৈশাখী উৎসবে অংশগ্রহন করে তা সফল করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!