কংগ্রেসে মুসলমানদের নিয়ে বিতর্কিত শুনানির আশংকা:প্রতিবাদে টাইমস স্কয়ারে মুসলমানদের বিক্ষোভ
বাংলা প্রেস (নিউইংল্যান্ড): আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলমান জনগোষ্ঠী সংক্রান্ত এক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রতিবাদে গত রোববার নিউইয়র্কের টাইমস স্কয়ারে কয়েক’ শ মানুষ বিক্ষোভ করেছে। আমেরিকার মুসলমানদের মধ্যে গোঁড়ামির ব্যাপ্তি বিষয়ে ওই শুনানি হতে পারে। এ শুনানির ফলে যুক্তরাষ্ট্রে মুসলিমভীতি আরও বাড়বে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান পিটার কিং মুসলমানদের মধ্যে গোঁড়ামির ব্যাপ্তিবিষয়ক এ শুনানির আহ্বান জানান। এ নেতা কংগ্রেসে অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক কমিটির চেয়ারপার্সনের ভূমিকাও পালন করছেন। কিং দাবি করেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলাবিষয়ক তদন্তে পুলিশ বা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) সদস্যদের মুসলমান নেতারা যথেষ্ট সাহায্য করছে না।গত বছর নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে পাকিস্তানিবংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদের গাড়ি বোমা হামলার চেষ্টা, ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে মুসলিম মেজর নিদাল হাসানের গুলিতে ১৩ জনের মৃত্যুর মতো ঘটনায় মুসলমানদের প্রতি মার্কিন জনগণের দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক চিন্তা-ভাবনা বদলে গেছে বলে মতপ্রকাশ করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। পুলিশ, রাজনীতিবিদ ও জনগণ দেশের ভেতরের ষড়যন্ত্র নিয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন পিটার কিং। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কিং বলেন, এই শুনানির মাধ্যমে মুসলমান জনগোষ্ঠীর চরমপন্থার ব্যাপ্তি নিরূপণের চেষ্টা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সন্ত্রাসী হুমকিগুলোর সঙ্গে যে মুসলমান সম্প্রদায়ের যোগসূত্র আছে, এ শুনানি বা তদন্তের মাধ্যমে তাও বেরিয়ে আসবে বলে দাবি করেন কিং। শুনানির অংশ হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সামনে হাজিরা দিতে হতে পারে বলে জানিয়েছেন কংগ্রেসের নির্বাচিত প্রথম মুসলমান সদস্য কেইথ এলিসন। কংগ্রেসের অনুষ্ঠিতব্য শুনানির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ধর্মীয় ও রাজনৈতিক নেতারা নিউইয়র্কের টাইমস স্কয়ারে গত রোববার বিক্ষোভের আয়োজন করেন। মুসলিম নেতারা ছাড়াও স্থানীয় যাজক ও ইহুদি নেতারাও এতে সমর্থন দেন। বৃষ্টি উপেক্ষা করে কয়েক শ লোক বিক্ষোভে জড়ো হন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








