Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

এবছরের প্রথম তিন মাসে ৫৮ কোটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: May 16, 2018 | 9:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফেসবুকএবছরের প্রথম তিন মাসে ৫৮.৩ কোটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। খবর: এএফপি। সামাজিক মাধ্যমটি মঙ্গলবার জানিয়েছে, ফেসবুক মাত্র ৩৮ শতাংশ ক্ষেত্রে নিজে থেকেই এসব আপত্তিকর বক্তব্য শনাক্ত করতে সক্ষম হয়, বাকি সময় ইউজারদের অভিযোগ পাওয়া পর এগুলো সরিয়ে দেয়া হয়েছে।

‘কমিউনিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ সামাজিকভাবে গ্রহণযোগ্য’ আচরণ নিশ্চিত করতে ফেসবুক কী কী পদক্ষেপ নিয়েছে তার বর্ণনায় একথা জানিয়েছে তারা।

রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার কাছে ইউজারদের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুক।

এর পর সাইটটি তাদের সেবার মান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়। প্রতিদিন কয়েক কোটি ভুয়া অ্যাকাউন্ট তৈরির চেষ্টা রুখে দেয়া তারই একটা অংশ।

বিপুল সংখ্যক ভুয়া অ্যাকাউন্ট ব্লক করে দেয়া সত্ত্বেও সক্রিয় ফেসবুক ব্যবহারকারীদের ৩-৪ শতাংশ এখনো নাম-পরিচয় লুকিয়ে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করছেন।

ফেসবুক দাবি করেছে, তারা সাইটটি থেকে স্প্যাম অর্থাৎ ক্ষতিকারক বিভিন্ন পোস্ট প্রায় ১০০ ভাগ শনাক্ত করেছে এবং স্প্যামের সঙ্গে সম্পর্কিত ৮৩.৭ কোটি পোস্ট মুছে দিয়েছে।

বছরের প্রথমভাগে ফেসবুক যৌন বা সহিংস ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে উৎসাহ দেয় এমন ৩ কোটি পোস্ট সরিয়ে নেয় বা সেগুলোকে সতর্ক করে দেয়। সহিংস ঘটনার ছবি শনাক্ত করতে সহায়তা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি উন্নত প্রযুক্তি । ২০১৭ সালের শেষ ভাগের চেয়ে এই সংখ্যা তিনগুণ।

প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে বিভিন্ন আপত্তিকর পোস্ট সম্পর্কে কেউ অভিযোগ করার আগেই ফেসবুক ওই পোস্টগুলো শনাক্ত করতে সক্ষম হয়।

এর আগের দিন ইউজারদের ব্যক্তিগত তথ্য অপব্যবহার করার অভিযোগ তদন্ত করতে ফেসবুক প্রায় ২০০ অ্যাপ বন্ধ করে দেয়।

অন্যদিকে, এই তিন মাসে ২৫ লাখ ‘হেট স্পিচ বা ঘৃণামূলক বক্তব্য’ মুছে দেয় ফেসবুক। গত অক্টোবর থেকে ডিসেম্বরের তুলনায় বিদ্বেষমূলক বক্তব্যের সংখ্যা বেড়েছে দেড় গুণ। কিন্তু ফেসবুক মাত্র ৩৮ শতাংশ ক্ষেত্রে নিজে থেকেই এসব আপত্তিকর বক্তব্য শনাক্ত করতে সক্ষম হয়, বাকি সময় ইউজারদের অভিযোগ পাওয়া পর এগুলো সরিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV