Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জেরুজালেমে সংঘটিত সহিংসতার প্রেক্ষিতে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের সভাপতিত্বে ওআইসি’র জরুরী সভা

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: May 17, 2018 | 2:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : গত ১৪ মে জেরুজালেমে ইসরাইল কর্তৃপক্ষ দ্বারা সংঘটিত সহিংতায় ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ব্যাপক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা গ্রহণের জন্য ১৬ মে জাতিসংঘ সদর দপ্তরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর রাষ্ট্রদূত পর্যায়ের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওআইসি’র নবনিযুক্ত কাউন্সিল সভাপতি, এ হিসেবে সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
সভার শুরুতে জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের পরিপ্রেক্ষিতে ইসরাইলের নিরাপত্তা বাহিনী দ্বারা সংঘটিত সহিংসতায় ব্যাপক হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন ও বক্তব্য প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রদূত ড. রিয়াদ এইচ. মনসুর। এছাড়া আগামী ১৮ মে তুরস্কে অনুষ্ঠিতব্য ওআইসি’র বিশেষ জরুরী শীর্ষ সম্মেলনের বিষয়ে সভাকে অবহিত করেন তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফেরিদুন হাদি সিনিরলিওগুলু।
সভায় ওআইসিভূক্ত দেশগুলোর স্থায়ী প্রতিনিধিগণ ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর ইসরাইলের অমানবিক ও অযাচিত সহিংসতার তীব্র নিন্দা জানান। জরুরী এ সভায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী করণীয় কী হতে পারে সে বিষয়েও আলোকপাত করা হয়। সভায় নিরাপত্তা পরিষদের মাধ্যমে এই সাম্প্রতিক সহিংস ঘটনার একটি আন্তর্জাতিক স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অনুষ্ঠানের উপর জোর দেওয়া হয়। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভাতে আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য মানবাধিকার কমিশনের জরুরী সভায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। দূতাবাস স্থানান্তরের বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ওআইসি’র পক্ষ থেকে অনুরোধ জানানো এবং অন্য কোন সদস্য রাষ্ট্র যাতে যুক্তরাষ্ট্রকে অনুসরণ না করে সে বিষয়ে কূটনৈতিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।
জরুরী এ সভায় অনতিবিলম্বে ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে আহ্বান জানানো হয়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV