ড.ইউনূসের আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ১৫ মার্চ
ই উএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অপসারণ বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিতে ড. মুহাম্মদ ইউনূসের আবেদনের ওপর আগামী ১৫ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ বুধবার উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে এ আদেশ দেন।চেম্বার বিচারপতির আদালতে ড. ইউনূসের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন তৌফিক নেওয়াজ।প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি প্রদান করে বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূস এবং ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৯ সদস্য গত ৩ মার্চ হাইকোর্টে পৃথক ২টি রিট দায়ের করেন। বিষয়টি নিয়ে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় চলছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








