ফিলাডেলফিয়ায় শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে ২১ ধর্মযাজক বহিষ্কার
বাংলা প্রেস (নিউইংল্যান্ড): পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে ২১ জন ধর্মযাজককে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার শহরের আর্চবিশপ কার্ডিনাল জাস্টিন রিগালি এ নির্দেশ দেন। ফিলাডেলফিয়ার রোমান ক্যাথলিক গির্জাগুলোতে ওই ২১ জন যাজকের দায়িত্ব পালন করতেন। সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে খ্রিস্টান যাজকদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠলেও কখনো একই শহরে একসঙ্গে এতজন যাজকের বহিষ্কারের ঘটনা ঘটেনি।গত বছর ফিলাডেলফিয়া শহরের কয়েকজন অভিভাবক গির্জা ও ক্যাথলিক স্কুলে শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। অভিযোগ খতিয়ে দেখতে একটি জুরি বোর্ড গঠন করে শহর কর্তৃপক্ষ। গত ১০ ফেব্রুয়ারি নিজেদের প্রতিবেদন প্রকাশ করে জুরি বোর্ড। এতে ৩৭ জন ক্যাথলিক যাজককে সন্দেহভাজন যৌন নিপীড়নকারী হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে ২১ যাজককে মঙ্গলবার বাধ্যতামূলক ছুটিতে পাঠান আর্চবিশপ রিগালি।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








