যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে লাখ লাখ মাছের মৃত্যু
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিডেনডো উপকূলে মঙ্গলবার রহস্যজনকভাবে কয়েক লাখ মাছের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাধারণ জেলে ও বন্দরের প্রধান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খবর বিবিসি অনলাইনের।কী কারণে এসব মাছের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, ঘন শৈবালের কারণে অক্সিজেনের অভাবে মাছগুলোর মৃত্যু হয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা স্থানীয় সরকারি কর্মকর্তা বিল ওর্কম্যানকে উদ্ধৃত করে জানায়, এসব মাছের মৃত্যুর কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, অক্সিজেনের অভাবে এটা ঘটতে পারে। তবে তীব্র বাতাসের কারণেও মাছগুলো উপকূলে চলে আসতে পারে। তিনি আরও বলেন, এটা মনে করার কোনো কারণ নেই যে, তেলদুষণের কারণে মাছগুলোর মৃত্যু হয়েছে। কারণ তেল নিঃসরণের কোনো ঘটনা এ অঞ্চলে ঘটেনি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








