সর্বোচ্চ ধনীর খেতাব ছেড়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস
ইউএসএনিউজ ডেস্ক: সর্বোচ্চ ধনীর খেতাব ছেড়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস।গত বছর নির্ধারিত বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় নিজের নাম লেখানোর প্রতিযোগিতায় বিল গেটস পরাজিত হননি। বিশেষজ্ঞরা বলছেন, দাতব্য সংস্থায় বিপুল পরিমাণ অর্থ দান করার মাধ্যমে তিনি নিজেই এ প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বিশ্বের ধনীদের তালিকা প্রস্তুতকারী ফোর্বস বুধবার এ বছরের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করবে। বিল গেটস গত বছরের শীর্ষ ধনী ওয়ারেন বাফেট এবং মেক্সিকোর শিল্পপতি কার্লোস স্লিমের শীর্ষ তিনে থাকবেন তাতে কোন সন্দেহ নেই। গত পাঁচ বছর ধরেই তারা শীর্ষ তিন ধনীর তালিকায় বহাল রয়েছেন। কিন্তু বিল গেটস যদি দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে তার এক-তৃতীয়াংশ অর্থ দান না করতেন তাহলে ধনীদের তালিকা করতে কোন প্রতিযোগিতার প্রয়োজন হতো না।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








