Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মেক্সিকোর কার্লোস স্লিম বিশ্বের সেরা ধনী

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: March 10, 2011 | 11:32 PM

বাংলা প্রেস (নিউইংল্যান্ড): মেক্সিকোর শিল্পপতি কার্লোস স্লিম ফোর্বস ম্যাগাজিনের বিশ্ব সেরা ধনীদের তালিকায় দ্বিতীয়বারের মতো শীর্ষ অবস্থানে রয়েছেন। টেলিকম ম্যাগনেট খ্যাত কার্লোসের সম্পদের পরিমাণ ২০.৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার ফোর্বস ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে।এদিকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ৫৬ বিলিয়ন ডলার সম্পদের মালিক। তিনি এবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। বিল গেটস থেকে ৬ বিলিয়ন ব্যবধানে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। আর ৪১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ফ্রান্সের বিলাসিতার সামগ্রীর ম্যাগনেট বার্নার্ড আরনাল্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। ৩১.১০ বিলিয়ন ডলারের মালিক ভারতের লক্ষী মিত্তাল ৬ষ্ঠ এবং ২৭ বিলিয়ন ডলার নিয়ে মুকেশ আম্বানী তালিকার নবম স্থানে রয়েছেন।বিলিয়নিয়ারের সংখ্যার দিক দিয়ে ৩৩২ বিলিয়নিয়ার নিয়ে ইউরোপকে টপকে এগিয়ে রয়েছে এশিয়া। ইউরোপের এ সংখ্যা ৩০০। তবে এ দিক দিয়ে ৪১৩ বিলিয়নিয়ার নিয়ে এখনো তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর শহরের দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়ার মস্কো। মস্কোতে ৭৯ জন বিলিয়নিয়ার রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV