নিউইয়র্কে মিরর অব দ্য ট্রুথ’র ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষ্যে নব প্রতিষ্ঠিত মিরর অব দ্য ট্রুথ ইনক ইফতার মাহপিলের আয়োজন করেছে। গত ২০ মে রোববার বাদ আসর জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারে (হাজী ক্যাম্প মসজিদ) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ মিশন সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার। খবর ইউএনএ’র।

মাহফিলে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মিরর অব দ্য ট্রুথ’র সভাপতি শায়েখ তারেক মুনাওয়ার, সুন্নতি হজ্ব গ্রুপের আমীর মুফতি আব্দুল মালেক, দারুল উলুম নিউইয়র্কের মুহাদ্দেস মওলানা আজিজুর রহমান ও মওলানা আতাউর রহমান জালালাবাদী। মাহফিল পরিচালনা করেন মুহাম্মদ মনজুরুল করীম। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন শায়েখ তারেক মুনাওয়ার। মাহফিলে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে মসজিদ মিশন সেন্টারের পরিচালনা কমিটির সদস্য আলহাজ আবুল বাসার, মিরর অব দ্য ট্রুথ’র সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিরর অব দ্য ট্রুথ ইনক চলতি বছর নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি নন প্রফিট দাওয়া ও চ্যারিটি প্রতিষ্ঠান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!