Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

অসাধারণ, অবিশ্বাস্য জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: March 11, 2011 | 11:46 PM

ইউএসএনিউজ ডেস্ক :শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগাররা ব্রিটিশদের বধ করল। ১৬৯ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর থেকে শেষের ৫৬ রান যেভাবে এলো তাতেই ব্রিটিশ সাম্রাজ্য ছিন্নভিন্ন হয়ে গেল। রানীর দেশের ছেলেরা ২ উইকেটে হারল এগারো বাংলাদেশির কাছে। অসাধারণ, অবিশ্বাস্য। ফাটাফাটি এক জয়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর দুঃখ, হতাশা, ক্ষোভ সব মিলিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্বাসরুদ্ধকর প্রতীক্ষার পর এক ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দুই উইকেটে হারার অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে। এ জয়ের ফলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা যেমন উজ্জ্বল হলো তেমনি ইংল্যান্ডের সম্ভাবনা আরেকটু ক্ষীণ হলো। ৪ খেলায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ালো ৪। আর ইংল্যান্ডের সংগ্রহ ৫ খেলায় ৫। বাংলাদেশের পরের খেলা নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সবশেষের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অপরদিকে ইংল্যান্ড শেষ ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ যদি দু’টি ম্যাচেই জেতে তবে ইংল্যান্ড ওই ম্যাচে জিতলেও লাভ হবে না।গতকাল ১৬৯ রানে অষ্টম উইকেট হারানোর পর প্রায় সবাই বাংলাদেশের জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু অনিশ্চয়তার খেলায় জয় যেন হলো ক্রিকেটেরই। নবম উইকেটে বোলার শফিউলকে নিয়ে হাল ধরেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। অনেকটা দুর্গমগিরি পাড়ি দেয়ার মতোই এগুতে থাকলেন ওই দুই যোদ্ধা। বিশেষ করে ফাস্টবোলার শফিউল যেভাবে খেললেন তা প্রশংসা করে শেষ করা যাবে না। শফিউলের ক্যারিয়ারের ২৬ ম্যাচে সর্বোচ্চ স্কোর ছির ১৬ রান। সময়ে ছোট একটি ইনিংসও কালজয়ী হয়ে থাকে। কাল শফিউল ২৪ রানের যে ইনিংস খেলেছেন তা যুগ যুগ ধরে দর্শকদের স্মৃতিতে জ্বলজ্বল করবে। তার হার না মানা ওই ইনিংসে ভর করেই দল পৌঁছে যায় বহুল প্রত্যাশিত জয়ে। ক্যারিয়ারে এর আগে একটি ছক্কাই মেরেছিলেন শফিউল। কাল মারলেন দ্বিতীয়টি। এই ছক্কাই দলকে ফিরিয়ে আনে খেলায়। উজ্জীবিত করে তোলে গোটা দেশকে। স্টেডিয়াম ভর্তি দর্শক নতুন উদ্যমে সমর্থন যোগাতে থাকেন দলকে। শফিউলের ৪ বাউন্ডারি ও এক ছক্কায় খেলা চলে আসে বাংলাদেশের হাতে। অপর প্রান্তে একটু অভিজ্ঞ রিয়াদ তাকে সাহস যুগিয়ে থাকেন। তিনি ৪২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। আগের ম্যাচে ১৭১ রান করেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া ইংল্যান্ড কাল ২২৫ রান করেও হারবে তা কে ভাবতে পেরেছিল। ইমরুল কায়েসের ৬০ (৫ক্ম৪, ১০০ বল), তামিম ইকবালের ৩৮ (২৫ বলে, ৫ক্ম৪) ও সাকিব আল হাসানের ৩২ রান (৫৮ বল) দলকে জয়ের ভিত গড়ে দেন। ৬০ রানের পাশাপাশি চমৎকার ক্যাচের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান ইমরুল কায়েস।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV