Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শেরপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ’র পক্ষ থেকে আক্তারুজ্জামানকে ক্রেস্ট প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: June 1, 2018 | 6:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শেরপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনক এর উদ্যোগে ১২ মে  শনিবার জ্যাকসন হাইটসের পালকী পার্টি হলে বাংলাদেশ-আমেরিকান সোসাইটিতে বিশেষ অবদান রাখার জন্য মুঃ আক্তারুজ্জামানকে ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জান্নাত রহমান এবং সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তফা সাদী’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে সফররত শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রহুল আমিন সিদ্দিকী, বিটিভির সাবেক প্রযোজক শাহিদা আরবি, সমিতির  সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন। 

বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি সাবেরা জামান চৌধুরী, সহ-সভাপতি আল-আমীন, অর্থ সম্পাদক রেখা জামান চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য সুব্রত সাহা লিপন প্রমুখ।
মুঃ আক্তারুজ্জামান “সাকসেস মাল্টিপারপাস এন্ড ক্যারিয়ার কনসালটিং ফার্ম” নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটস এ অবস্থিত এ প্রতিষ্ঠানের মাধ্যমে চাকুরী প্রত্যাশীদের সিটি, ষ্টেট ও ফেডারেল জবের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষন দেওয়া হয়। প্রার্থীদের ফেইস টু ফেইস ইন্টারভিউ এর জন্যও দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। এছাড়াও প্রফেশনাল রিজুমি, কভার লেটার,কুইকবুক, পিচট্রি,পেরুল সহ কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। ইতিমধ্যে অনেকেই এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে চাকুরীতে যোগদান করেছে। 
দেশের বাইরে বাংলাদেশ-আমেরিকান সোসাইটিতে ভালো চাকুরী পাওয়ার ক্ষেত্রে আক্তারুজ্জামানের এ আসামান্য আবদানের স্বীকৃতি হিসাবে  শেরপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনক এর পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট প্রদান করা হয়। 
উল্লেখ্য, মুঃ আক্তারুজ্জামান বর্তমানে নিউইয়র্ক ষ্টেট গভঃ এ কর্মরত আছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV