Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মাহামুদুর রহমানকে মুক্তি দেয়া না হলে ১৮ তারিখের পর অনশন ধর্মঘট: জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ-পূর্ব সমাবেশে ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: March 12, 2011 | 11:31 PM

মোহাম্মদ জয়নাল আবেদীন: দৈনিক আমাদের দেশের কারারুদ্ধ নির্ভীক সম্মাদক মাহামুদুর রহমানকে অন্যকোন চক্রান্তমূলক মামলায় আটক দেখিয়ে ১৮ মার্চ মুক্তি দেয়া না হলে জাতিসংঘ ভবন ও নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট’র সামনে উপর্যুপরি গণ-অনশন কর্মসূচী পালন করা হবে। ৬ মার্চ বিকেল দুটায় নিউ ইয়র্কস্থ জাতিসংঘ ভবনের সামনে মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন ইউএসএ’র উদ্যোগে বিক্ষোভ-পূর্ব বিশাল সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। তীব্র বৃষ্টি ও ঝড়ো হাওয়া উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ বিক্ষোভে অংশ নিয়েছেন। মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন এর সভাপতি মো‏হাম্মদ উল্লাহ মামুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় বিক্ষোভ-পূর্ব জনাকীর্ণ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সম্নয়ক জিল্লুর রহমান জিল্লু।


সভাপতির ভাষণে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাহমুদুর রহমানকে রাজনৈতক প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পুত্রের দুর্ণীতি, সর্বক্ষেত্রে সরকারের ব্যর্থতা, ভারতের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার বিরুদ্ধে সোচ্চার হবার কারণেই বিচারের নামে পরিকল্পিতভাবে তাকে কারারুদ্ধ করা হয়েছে। তিনি বলেন, সরকারের উগ্র ও অগণতান্ত্রিক হাবভাব দেখে আমাদের শঙ্কিত হবার যথেষ্ঠ কারণ রয়েছে যে, মেয়াদ শেষ হবার পরেও তাকে মুক্তি দেয়া না হতে পারে। সরকার তেমন দুঃসাহস দেখালে ১৮ মার্চের পর জাতিসংঘ ভবন ও নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এর সামনে উপর্যুপরি গণ-অনশন কর্মসূচী পালন করা হবে। বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নতুন প্রজন্মের জাতীয়তাবাদী চেনতার সিংহপুরুষ হিসেবে বর্ণনা করে মোহাম্মদ ঊল্লাহ মামুন অনতিবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেয়ার দাবী জানান।জিল্লুর রহমান জিল্লু বলেন, আমরা ইতোমধ্যেই আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন ছড়িয়ে দিয়েছি। তাকে অনতিবিলম্বে মুক্তি দেয়া না হলে দেশে তো বটেই, প্রবাসেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, সেক্ষেত্রে সরকারের দমননীতির বিরুদ্ধে জাতিসংঘসহ পৃথিবীর সবদেশের দূতাবাসে শেখ হাসিনার দমননীতির প্রকৃত চিত্র তুলে ধরা হবে। 


সমাবেশে প্রফেসর ডঃ ইউনুসের বিরুদ্ধে সরকারী নীতির তীব্র সমালোচনা করে বলা হয়, এ সরকার সারা বিশ্বে বাংলাদেশের মান-মর্যাদা ধূলিস্মাৎ করছে। বক্তারা অনতিবিলম্বে দেশে গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠতার দাবী জানান।বিক্ষোভকারীরা শেখ  হাসিনার স্বৈরশাসন-মানি না মানব না; মাহামুদুর রহমানের মুক্তি-দিতে হবে দিয়ে দাও; ১৮ মার্চের পরে-অনশন করুন ঘরে ঘরে ইত্যাদি শ্লোগান প্রদান করে মাহমুদুর রহমানের প্রতি সমর্থন জ্ঞাপন করেন।  এছাড়া তারা বিভিন্ন শ্লোগান-সম্বলিত প্লাকার্ড বহন করেন।বিক্ষোভ-সমাবেশে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ডাঃ মজিবুর রহমান মজুমদার, অধ্যাপক ডঃ শওকত আলী, ডঃ আবুল কাশেম,  ডাঃ শাহ আলম, আজমল হোসেন কুনু, আজাদ বাকের, আলহাজ্জ্ব সোলাইমান ভূঁইয়া, আলী ইমাম শিকদার,  ইলিয়াস আহমেদ মাস্টার, কাজী আজম, বেলাল মাহমুদ, রফিকুল ইসলাম ডলার, জসিম উদ্দিন ভূঁইয়া, মোঃ হেলাল উদ্দিন, কাজী খায়রুল বাশার, শাহাদাত হোসেন, মাকসুদুল হক চৌধুরী, এমলাক হোসেন ফয়সল, এস এম ফেরদৌস, আবদুল খালেদ আকন্দ,  মোশাররফ হোসেন, আবু সাঈদ আহমেদ, ফারূক চৌধুরী, এবাদ চৌধুরী, তাজুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মঞ্জুর আহমেদ চৌধরী, আনিসুজ্জামান মাসুম, মোর্শেদ আলম, ফরিদ আহমেদ, প্রমূখ ছাড়াও বহুসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী মিশিগান বিএনপি সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যে ৭টায় হ্যামট্রামিক সিটির আল-আমিন রেস্টুরেন্টে সাধারণ সম্পাদক মোঃ নওশের আলম এর পরিচালনায় মাহমুদুর  রহমানকে বিভিন্ন ভূয়া অজুহাতে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জড়ানোর নিন্দা করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মাহমুদুর রহমানকে তার সাংবিধানিক ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করায় সরকারের তীব্র নিন্দা করে তার আশু মুক্তি দাবী করেন।এ প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম লয়েছ, বজলুর রশিদ চৌধুরী, হাফিজ রায়হান উদ্দিন, ইমাম আবদুল লতিফ আজম প্রমূখ প্রতিবাদ সভায় মিশিগন প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হক, আমির ইসলাম ফয়সল, শহীদুর রহমান চৌধুরী, সমজিদ আলম, মঈনুল ইসলাম চৌধুরী, মঞ্জুরুল করিম প্রমূখ। নিউ ইয়র্ক ও মিশিগান ছাড়াও ক্যালির্ফোনিয়া, ফ্লোরিডাসহ বেশকটি রাজ্যে মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV