পিপল এন টেক’র প্রযুক্তি স্কলারশিপ পেলেন ২৮৩ শিক্ষার্থী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রযুক্তি প্রশিক্ষন এবং জব প্লেসমেন্ট প্রতিষ্ঠান পিপল এন টেক (PIIT) তাদের প্রতিশ্রুত ১ মিলিয়ন ডলারের স্কলারশিপ চুড়ান্ত করেছে। আবেদনকৃত প্রায় ২ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে ২৮৩ জন শিক্ষার্থীকে বিনা খরচে ৫টি খাতে প্রযুক্তি প্রশিক্ষনের মাধ্যমে কাজের বাজারে প্রবেশের সুযোগ করে দেয়া হবে। এই তথ্য জানিয়ে, পিপল এন টেক এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী প্রকৌশলী আবু বকর হানিপ জানিয়েছেন, ‘১ মিলিয়ন ডলার প্রকল্পের সাফল্য নিশ্চিত হলে, ভবিষ্যতে এ ধরনের আরো কর্মবাজারে প্রবেশের জন্য উদ্যোগ নেয়া হবে’। তিনি সবাইকে স্বপ্ন দেখিয়ে বলেন, ‘মনোযোগের সাথে প্রশিক্ষন শেষ করলে সফলদের প্রত্যেকেই ৮০ হাজার থেকে ২ লক্ষ ডলারের বার্ষিক বেতনে চাকুরীর নিশ্চয়তা পেতে সমর্থ হবেন’।


ভার্জিনিয়ার ও নিউইয়র্ক সহ পিপল এন টেক এর সকল ক্যাম্পাসে গত ২৬ এবং ২৯ মে আলাদা আলাদা দুটি অরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্কলারশিপে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা সেখানে উপস্থিত ছিলেন। এখানে জানানো হয়, অনলাইন এবং সরাসরি চিঠি দিয়ে মোট ১৯৫১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। যাচাই বাছাই করে প্রথমে ৩৮০ জনকে মনোনীত করা হয়। এর পর, চুড়ান্ত ভাবে ২৮৩কে বাছাই করা হয় প্রশিক্ষন প্রদানের জন্য। বাকীদের কে অপেক্ষমান তালিকায় রেখে, বিশেষ পরিস্থিতে সুযোগ দেয়ার জন্য রাখা হয়েছে।
পিপল এন টেক কর্তৃপক্ষ জানিয়েছেন, ১ মিলিয়ন ডলার স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ভর্তিকৃত এসব শিক্ষার্থীদের মধ্যে, সেলেনিয়াম এবং কিউটিপি/ ইউএফটি প্রোগ্রামের ক্লাশ শুরু হচ্ছে চলতি সপ্তাহ থেকেই। ডেটাবেজ এডমিনেস্ট্রেশন, ডেভঅপস এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর ক্লাস শুরু হবে জুন এর ২৩ এবং জুলাই এর ২৮ তারিখে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে বাংলাদেশী অভিবাসী শিক্ষার্থীদেরকে প্রযুক্তি প্রশিক্ষন দিয়ে যুক্তরাষ্ট্রের আইটি কর্মবাজারে প্রবেশের সুযোগ করে দিতে ১ মিলিয়ন ডলারের স্কলারশিপ ঘোষনা করে পিপল এন টেক ফাউন্ডেশন। মে মাসের ৭ তারিখ পর্যন্ত চলা আবেদন সময়ে প্রায় ২ হাজার ব্যাচেলর ডিগ্রিধারী শিক্ষার্থী আবেদন করেন।
গত ১৪ বছর ধরে বাংলাদেশী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান পিপল এন টেক, প্রযুক্তি শিক্ষায় হাজার হাজার মানুষকে প্রশিক্ষন দিয়েছে। এবং ৫হাজারের বেশি বাংলাদেশীদেরকে চাকুরীর সংস্থান করেছে। এই কাজ ভবিষ্যতেও সম্প্রসারণ করতে অঙ্গীকার বদ্ধ পিপল এন টেক।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!