Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শেরপুর জেলা সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: June 4, 2018 | 2:44 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2249729508378169/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে গত ৩ জুন রোববার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নাইছ চৌধুরীর পরিচালনায় এবং ইফতার কমিটির আহব্বায়ক মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

       
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, সংগঠনের সাবেক সভাপতি মো: আলাউদ্দিন পলাশ, সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তা, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম তালুকদার মনির, উপদেষ্টা মো: হামিদুর রহমান, মো: মোসলেম উদ্দিন, সারোয়ার এ আলম, হাজি মো: আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো: ফারুক মিয়া, হাজি মো: শহিদুল আলম, মো: সিরাজুল ইসলাম, শেরপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: লুৎফর রহমান নতুন, জামালপুর জেলা সমিতির সভাপতি মো: নাজমুল হক, সেক্রেটারি আহম্মদ রেজা খান পিপলু প্রমুখ।


ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবু সাঈদ। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
প্রধান অথিতির বক্তব্যে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এলাকার উন্নয়ন ও কমিউনিটির সেবায় আরো কার্যকর ভূমিকা রাখতে দ্বিধাবিভক্ত শেরপুর সমিতির ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। এসময় সংগঠনের কর্মকর্তারা তাকে ঐক্য প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।


সাবেক সভাপতি মো: আলাউদ্দিন পলাশ তার বক্তব্যে শেরপুর জেলা সমিতি ইউএসএ’র জন্য ২০ টি কবর স্থান ক্রয়সহ তার কার্যকালীন সময়ের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তা তার ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে সমিতির জন্যে আরো কবর স্থান ক্রয় করার প্রত্যয় ব্যক্ত করে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য সমিতির পিকনিকে সকলকে আমন্ত্রণ জানান।


অনুষ্ঠানে কমিউনিটির নের্তৃবৃন্দ, শেরপুর জেলা সমিতি ইউএসএ’র সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক শেরপুরবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইফতার কমিটির সদস্য সচিব হাজি মো: শহিদুল আলম, প্রধান সমন্বয়কারী হাজি মো: আনোয়ার হোসেন, সদস্য : নাহিদ, শফিক. জাহিদ, ফারুক প্রমুখ।

https://www.facebook.com/USANewsNY/videos/2249648505052936/

https://www.facebook.com/USANewsNY/videos/2249717841712669/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV