জাপানে শুক্রবারের প্রলয়ঙ্করী ভূমিকম্পে ২৫ সেন্টিমিটার সরে গেছে পৃথিবীর অক্ষরেখা
ইউএসএনিউজ ডেস্ক: জাপানে শুক্রবারের প্রলয়ঙ্করী ভূমিকম্পে ২৫ সেন্টিমিটার (প্রায় ১০ ইঞ্চি) সরে গেছে পৃথিবীর অক্ষরেখা। জাপানের উপকূলীয় সরেছে ২.৪ মিটার (প্রায় আট ফুট)। শনিবার বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, এর ফলে দিনের ব্যাপ্তিতে খুবই সামান্য পরিবর্তন হবে এবং তা মানুষের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার জাপানে স্থানীয় সময় দুপুর পৌনে ৩টায় রিখটার স্কেলে ৮দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। খবর সিএনএন, মন্ট্রিল গেজেট, এমএসএনবিসির।কানাডিয়ান ভূতাত্তি্বকরা বলছেন, অক্ষরেখা সরে যাওয়ার ফলে পৃথিবীর অক্ষে তেমন কোনো পরিবর্তন হবে না। এ ভূমিকম্পের ফলে যে প্রভাব পড়েছে তা ইন্দোনেশিয়ার সুমাত্রার ২০০৪ সালের ভূমিকম্পের চেয়ে বেশি। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ১। পৃথিবীর অক্ষরেখা সরে যাওয়ায় দিনের ব্যাপ্তি এক সেকেন্ডের ১০ লাখ ভাগের এক ভাগের কিছু বেশি কমতে পারে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব টরন্টোর ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক অ্যান্ড্রু মিয়াল। আর দিনের ব্যাপ্তি এক সেকেন্ড কমতে পারে কয়েক শতক পর। পৃথিবীর অক্ষরেখা যতটুকু সরে গেলে ঋতুচক্রে প্রভাব পড়তে পারে এ পরিবর্তন ততটা নয়। এমনকি মানুষের জীবনযাত্রায়ও এর কোনো প্রভাব পড়বে না।ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানায়, ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরেছে। নাসা জানিয়েছে, গত বছর চিলিতে ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা সরে গিয়েছিল ১০ সেন্টিমিটার।যুক্তরাষ্ট্রের ভূতাত্তি্বক জরিপ বিভাগ জানায়, ভূমিকম্পের কারণে জাপানের উপকূলীয় অঞ্চল ২৫ সেমি বা প্রায় আট ফুট সরে গেছে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কল্পিত সরলরেখাটিকে বলা হয় অক্ষরেখা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes