আটলান্টিক সিটিতে “মিট এন্ড গ্রিট উইথ হারস সিং” শীর্ষক মত বিনিময় সভা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- আটলান্টিক সিটির একটি ভেনুতে গত তেসরা জুন রবিবার সন্ধ্যায় দ্বিতীয় কংগ্রেসনাল জেলা থেকে আসন্ন কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী হারস সিং এর সাথে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
“মিট এন্ড গ্রিট উইথ হারস সিং” শিরোনামের এই মত বিনিময় সভায় হারস সিং বলেন,নিউজারসি তথা মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রগতিতে বাংলাদেশ কমিউনিটির লোকজন দীর্ঘদিন ধরে প্রশংসনীয় অবদান রেখে চলেছে যা সত্যিই অনুকরনযোগ্য। অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশ কমিউনিটির একজন মুখপাত্র হিসাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যাতে যথাযথ ভূমিকা পালন করতে পারেন সেজন্য তিনি আসন্ন প্রাইমারি নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের সমর্থন কামনা করেন।
মত বিনিময় সভায় বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান দলের সহ সভাপতি রওশনউদদীন,শামসুল ইসলাম শাহজাহান,হাজেরা নাসরীন,শাহনাজ ফেরদৌস,ওমর, অভিজিত চৌধুরী লিটন,জয়শংকর চৌধুরী,উওম ভৌমিক,শিপন সেনগুপ্ত প্রমুখ সহ আটলান্টিক সিটি রিপাবলিকান ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি