Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০১৮ : প্রতিদ্বন্দ্বিতায় ‘নয়ন-আলী’ বনাম ‘রব-রুহুল’!

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: June 11, 2018 | 12:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র কার্যকরী পরিষদের আসন্ন দ্বি-বার্ষিক (২০১৯-২০২০) নির্বাচন ঘিরে জল্পনা-কল্পনার শেষ নেই। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে চলছে নানামুখি হিসেবে-নিকেশ। সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে এডভোকেট জামাল আহমেদ জনির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সোসাইটির সদস্য-ভোটার অন্তর্ভূক্তির কার্যক্রম চলছে জোরেসোড়ে। এ কার্যক্রম সমাপ্ত হবে চলতি মাসে। চূড়ান্ত সদস্য/ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনা করবে বলে জানিয়েছে কমিশন সূত্র। সভাপতি পদে এক প্যানেলে কাজী আশরাফ হোসেন নয়ন. অপর প্যানেলে জয়নাল আবেদীন নয়, সভাপতি প্রার্থী হচ্ছেন আব্দুর রব মিয়া।
সোসাইটির এবারের নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে বলে প্রায় নিশ্চিত। সম্ভাব্য প্যানেলের একটিতে সভাপতি পদে কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী – ‘নয়ন-আলী’ প্যানেল অনেক আগে থেকেই মাঠ চষে বেড়াচ্ছে। ‘নয়ন-আলী’ প্যানেল চুড়ান্ত হলেও অপর প্যানেল শুধু সাধারণ সম্পাদকের পদটি নিশ্চিত করেছে আগে থেকে। এ প্যানেলে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীই একই পদে পুনরায় নির্বাচন করছেন। এ প্যানেলে সভাপতি পদে কয়েক দফা পরিবর্তন শেষে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়ার প্রার্থীতার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।
এর আগে এ প্যানেল থেকে আজিমুর রহমান বুরহান, আবুল খায়ের খালেক ও জয়নাল আবেদীনের নাম সভাপতি পদে ব্যাপক আলোচিত হয়েছিল।
আব্দুর রব মিয়া ইউএসএনিউজঅনলাইন.কম জানিয়েছেন, সবাই চাইলে তিনি নির্বাচন করতে প্রস্তুত। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা না থাকলেও সকলের অনুরোধে আমি এই দায়িত্ব পালনে সম্মত হয়েছি। এবিষয়ে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন আব্দুর রব মিয়ার সভাপতি পদে প্রার্থীতার বিষয়ে নীতিনির্ধারকরা একমত হয়েছেন। তবে এসপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ