Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ড. ইউনূসের সঙ্গে বিরোধ মীমাংসার আহ্বান:প্রধানমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ২৬ সদস্যের চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: March 14, 2011 | 3:43 PM

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : গ্রামীণ ব্যাংকের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন এবং সম্মানের সঙ্গে ড. ইউনূসের সঙ্গে বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোশেফ ক্রাউলি, গ্যারি একারম্যান সহ ২৬ জন কংগ্রেস সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছেন। গত ১১ই মার্চ ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই চিঠিটি দিয়েছেন।চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্র কংগ্রেস সদস্যরা বলেন, বাংলাদেশ ককাসের সদস্য হিসেবে গ্রামীণের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের খবরে আমরা বিচলিত।চিঠিতে বলা হয় বিগত কয়েক বছরে দুর্নীতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়ন, দারিদ্র্য বিমোচন, আইনের শাসন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশে যে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে তার কৃতিত্বের দাবিদার হচ্ছে সরকার ও জনগণ।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্যসেবায়  নেয়া যৌথ পদক্ষেপ বিশেষভাবে উল্লেখযোগ্য।
এছাড়া, কেয়ারটেকার সরকারের সময় বাংলাদেশকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনতে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি।
চিঠিতে বলা হয়, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ড. ইউনূসের সঙ্গে সৃষ্ট এই বিরোধ বাংলাদেশের উল্লিখিত সাফল্যকে অনেকটা ম্লান করে দিয়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্বব্যাপী সমাদৃত ও স্বীকৃত গ্রামীণ ব্যাংকেও।

ব্যক্তিগত অভিজ্ঞতায় গ্রামীণের কার্যকারিতা প্রত্যক্ষ করেছি আমরা অনেকেই। বিশেষ করে জামানত ছাড়া ঋণ প্রাপ্তির সুবিধা চালু করে ড. ইউনূস দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে পালন করছেন এক বিরাট ভূমিকা।চিঠিতে বলা হয়, বিগত কয়েক মাস থেকে আমরা আমাদের এই উদ্বেগের বিষয়টি আপনার সরকারকে বার বার অবহিত করা সত্ত্বেও পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। এজন্য গ্রামীণের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখতে ড. ইউনূসের সঙ্গে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছার আহ্বান জানান কংগ্রেসের সদস্যরা।
চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন, নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান জোশেফ ক্রাউলি, গ্যারি একারম্যান, ক্যারোলিন বি মেলোনি, এলিয়ট এঞ্জেল, এন্থনি উইনার, জেরোল্ড নাদলার ও জর্জ ডব্লিউ মিক্স। নিউজার্সির ফ্যাঙ্ক পেলোনি, বিল পাসক্রেল ও রাস হল্ট।
এছাড়া ওয়াশিংটন, রোড আইল্যান্ড, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওরিগান, নর্থ ক্যারোলিনা, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস থেকে জিম ম্যাকডারমেট, রিচার্ড লাডসন, থমাস পেট্রি, এড রয়েসি, মাইকেল ক্যাপাউনো, উইলিয়াম ডি ডেলাহান্ট, রবার্ট আই ওয়েক্সলার, কারেন ম্যাকার্থি, জেনিফার ডন, সিলভাস্ট্রি রেইস, ডেভিড উ, ডেভিড প্রাইস, শিলা জ্যাকসন লী, ক্রিস ভ্যান হোলেন, জিম মোরান ও ব্রেড শারম্যান স্বাক্ষর করেছেন উক্ত চিঠিতে।

এদিকে রোববার কংগ্রেসম্যান ক্রাউলির সঙ্গে সাক্ষাৎ করে সেইভ বাংলাদেশের পক্ষে সভাপতি ডা. শাহ আলম ও কাজী শাখাওয়াত হোসেন আজম গ্রামীণের সঙ্গে সরকারের বৈরী আচরণে কংগ্রেসম্যান ক্রাউলির সহযোগিতা চেয়ে একটি চিঠি দিয়েছেন।
একই সময়ে তারা কারাগারে বন্দি বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ সকল রাজবন্দির মুক্তি দাবি করে আলাদা স্মারকলিপি প্রদান করেন।
সেন্ট পেট্রিক ডে উপলক্ষে কুইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে তারা সাক্ষাৎ করে এই স্মারকলিপি প্রদান করেন। আওয়ামী লীগের পক্ষে প্রবাসী নেতা খুরশেদ খন্দকার সরকারের নেয়া আইনানুগ বিভিন্ন পদক্ষেপের ব্যাখ্যা দেন জোশেফ ক্রাউলিকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV