Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ক্রাউলির পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: March 14, 2011 | 8:54 PM

ইউএসএনিউজ  ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পিজে ক্রাউলি পদত্যাগ করেছেন। উইকিলিকসের কাছে তথ্য সরবরাহের দায়ে অভিযুক্ত মার্কিন সেনা ব্রাডলি ম্যানিংয়ের সঙ্গে পেন্টাগনের আচরণকে ‘স্টুপিড’ বলায় রোববার তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। গত সপ্তাহে ম্যাসাচুসেটস এর এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ক্রাউলি বলেছিলেন, ভার্জিনিয়ার নৌ-ঘাঁটিতে কারাবন্দি মার্কিন সেনা ব্রাডলি ম্যানিংয়ের সঙ্গে পেন্টাগন ‘স্টুপিড’ ও ‘উদ্ভট’ আচরণ করছে। ক্রাউলির এ মন্তব্যকে স্টেট ডিপার্টমেন্ট তার নিজস্ব মন্তব্য বলে উল্লেখ করেছে। তবে রোববার পদত্যাগ পত্রে তিনি বলেছেন, তার বক্তব্যের কারণে যেকোন পরিণতির জন্য তিনি নিজেই দায়ী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেকোন গোপন তথ্য ফাঁস করা মারাত্মক অপরাধ। আমার দেয়া বক্তব্যের প্রভাবের কথা বিবেচনা করেই নিজ দায়িত্বে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদে ইস্তফা দিয়েছি। শুক্রবার টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত এক সংবাদ সম্মেলনে ম্যানিংয়ের ব্যাপারে ক্রাউলির ওই মন্তব্য সম্পর্কে প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রশ্ন করার দু’দিন পর পদত্যাগপত্র জমা দেন ক্রাউলি। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অত্যন্ত আক্ষেপের সঙ্গে ক্রাউলির পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এক বিবৃতিতে পররাষ্ট্র বিভাগ জানিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV