Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশে বিচার বিভাগ পৃথক হয়েছে স্বাধীন হয়নি:নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদা

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: March 14, 2011 | 11:07 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্যা এনফোর্সমেন্ট অব হিউম্যান রাইটস’র মহাসচিব এডভোকেট সিগমা হুদা গত ২৮ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের  টক অব দ্যা টাউনে বাঙ্গালী মিডিয়া প্রতিনিধিদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। নিউইয়র্কের সেগুফতা গ্র�পের প্রতিনিধি মাহবুবুর রহমান সবুজের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদা বলেন, ‘জেন্ডার বেজড ভায়োলেন্স এন্ড সাউথ এশিয়ান মাইগ্রেন্ট ওমেন’ শীর্ষক সেমিনার জাতি সংঘের চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে।

  

 

 

 এতে মূল বক্তা থাকবেন মার্কিন এটর্নী ডর্চে সেডহল্ট।সাংবাদিক সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদার পরিচিতি তুলে ধরেন ওয়েব পত্রিকা প্রবাসী ভয়েস প্রেসিডেন্ট ও প্রকাশক এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া। 

  

সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে বিচার-বহির্ভূত হত্যাকান্ড বাড়ছে। বিগত চারদলীয় সরকার র‌্যাব গঠন করেছিল বটে, কিন্তু বর্তমান মহাজোট সরকারও সেই সংস্থাকে একইভাবে ব্যবহার করছে। দেশে বিদেশে এসব হত্যাকান্ডের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ  চললেও অবস্থার উন্নতি হচ্ছে না। বিচার বিভাগ পৃথক হয়েছে স্বাধীন হয়নি। তিনি উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জানান নৈশভোজের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV