Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে, রোগ মুক্তির জন্য দোয়া কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: June 20, 2018 | 12:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, ড. সিদ্দিক নিউজার্সীর বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রোববার রাত ১১টায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ডাক্তারদের পরামর্শে সোমবার রাত ১২টায় তাকে লং আইল্যান্ডের উইনথ্রপ ইউনিভার্সিটি হসপিটালে (NYU Winthrop Hospital 299 First Street. Mineola, NY-11501) স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে উইনথ্রপ ইউনিভার্সিটি হসপিটালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ড. সিদ্দিকুর রহমান এক্রিট্রিয়াল ফিবরিলেশনে আক্রান্ত। তিনি বর্তমানে লং আইল্যান্ডের উইনথ্রপ ইউনিভার্সিটি হসপিটালে কার্ডিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সিনাম নাইড়োর তত্ত্ববধানে সিকিৎসাধীন রয়েছেন। ড. সিদ্দিক সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ডা. মাসুদুল হাসান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, গতকাল ভোরে তার এনজিওগ্রাম করা হয়েছে। এ মুহুর্তে বাইরের কেউ তার সাথে সাথে সাক্ষাত করতে ডাক্তারদের বারন রয়েছন। তাকে আরো কিছুদিন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে বলে ডা. মাসুদুল হাসান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান। ড. সিদ্দিকুর রহমানের স্ত্রী ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান তার আশু রোগ মুক্তি কামনায় পরিবার এবং দলের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ