নিউইয়র্কে মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ’র কাউন্সিল সভা রোববার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ’র বিশেষ কাউন্সিল সভা আগামী ২৪ জুন রোববার সন্ধ্যা ৬টায় নিউইয়র্কে এস্টোরিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কাউন্সিল সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটি ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে ২০১৮-২০২০ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞতিতে জানান হয়। এছাড়াও সভায় মৌলভীবাজারের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ-তৎপরতা, প্রবাসী মৌলভীবাজারবাসীদের ঐক্য, সমিতির তহবিলসহ বিবিধ বিষয়ে আলোচনা হবে। সভায় সকল কাউন্সিলরদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান হয়।
প্রেস বিজ্ঞতিতে সমিতির কাউন্সিল কোঅর্ডিনেটর আজমল হোসেন খাঁন (৩৪৭) ৪১৯-৫৯৬২ ও কাউন্সিল কো-কোঅর্ডিনেটর বশীর খাঁন সকল কাউন্সিলরকে ঠিক সন্ধ্যা ৬টায় উপস্থিত হয়ে সভার কাজ পরিচালনায় সহায়তা করতে অনুরোধ জানিয়েছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!