Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত এক্সিট ফুটবল লীগের উদ্বোধন রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: June 21, 2018 | 12:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৮ শুরু হচ্ছে ২৪ জুন রোববার। এবারের লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে ‘এক্সিট কার এন্ড লিমো সার্ভিস এবং অ্যাপোলো ব্রোকারেজ’। সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স মল সংলগ্ন) সপ্তাহের প্রতি রোববার লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

লীগ ও টুর্নামেন্ট শুরুর দিন রোববার বিকেল তিনটায় এর উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ সহ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টাবৃন্দ। লীগের উদ্বোধন করবেন অ্যাপোলো ব্রোকারেজ-এর প্রেসিডেন্ট ও সিইও শমশের আলী। খবর ইউএনএ’র।

উদ্বোধনী দিনে লীগের দু’টি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় লীগের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার এবং বিকেল সোয়া চারটায় দ্বিতীয় খেলায় লীগে নবাগত সিল্ক সিটি নিউজার্সী ও ওজনপার্ক যুব সংঘ প্রতিদ্বন্দ্বিতা করবে।

এবারের লীগে ৮টি দল অংশ নিচ্ছে বলে সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুযেল আহমদ ইউএনএ প্রতিনিধিকে জানান। দলগুলো হলো: ব্রঙ্কস স্টার, ব্রঙ্কস ইউনাইটেড, সিল্ক সিটি নিউজার্সী, ওজনপার্ক যুব সংঘ, উবাইয়া, সোনার বাংলা, আইসাব ও ব্রাদার্স অ্যালায়েন্স। ফিকচার মোতাবেক লীগের খেলাগুলো হবে ২৪ জুন, ১ জুলাই, ৮ জুলাই, ১৫ জুলাই, ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ আগষ্ট, ১২ আগষ্ট, ১৯ আগষ্ট ও ২৬ আগষ্ট।

সপ্তাহের রোববারের দিনগুলোতে বিকেল সাড়ে তিনটা থেকে একই মাঠে লীগের তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। অপরদিকে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ সেপ্টেম্বর রোববার এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর রোববার।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে সকল দলের সমন্বয়ে লীগ এবং লীগের শীর্ষ (সর্বোচ্চ পয়েন্ট অর্জণকারী) চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV