Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জাতিসংঘের চার্চ সেন্টারে জেন্ডার বেজড ভায়োলেন্স এন্ড সাউথ এশিয়ান মাইগ্রেন্ট ওমেন সেমিনারে সিগমা হুদা, নাজমুল হুদা এবং মার্কিন আইনজীবি ডার্চের অংশগ্রহন

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: March 15, 2011 | 10:39 PM

হাকিকুল ইসলাম খোকনঃ বাংলাদেশ সোসাইটি ফর দ্যা এনফোর্সমেন্ট অব হিউম্যান রাইটস (বিএসইএইচআর) নিউইয়র্ক চ্যাপ্টার ইউএসএ’র উদ্যোগে গত ১ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় জাতি সংঘের সদর দপ্তরের সম্মুক্ষস্থ ৭৭৭ চার্চ সেন্টারের ১১ তলার হারডিন রুমে অনুষ্ঠিত হয় ”জেন্ডার বেজড ভায়োলেন্স এন্ড সাউথ এশিয়ান মাইগ্রেন্ট ওমেন” বিষয়ক সেমিনার। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর দ্যা এনফোর্সমেন্ট অব হিউম্যান রাইটস কেন্দ্রিয় সভাপতি, সাবেক মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা। সংগঠনের মহাসচিব ব্যারিষ্টার সিগমা হুদার সঞ্চালনে অনুষ্ঠিত এই সেমিনারে মূল বক্তব্য রাখেন সেন্টার ফর বেটারড্ ওমেন লিগেল সার্ভিস এর মার্কিন এটর্নী ডর্চে সেডহষ্ট।

 

সেমিনারে মূল বক্তা এটর্নী ডর্চের দক্ষিণ এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আগত নারী অভিবাসীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে বিশদ আলোকপাত করেন। এবং বাংলাদেশ ও পাকিস্তানের দুইজন নির্যাতিত নারীর করুন কাহিনী তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের নির্যাতিত নারী রেহানাকে কিভাবে নিউইয়র্কের স্বামী মনসুর নির্যাতন করেছে। তার বিবরণ তুলে ধরেন। রেহানাকে তার স্বামী মনসুর এবং স্বামী বাবা, মা ও বোনরা রেহানাকে দিয়ে সকল প্রকার বাসার কাজ করিয়েছে তার বিবরণ তুলে ধরেন। শেষে ব্যারিষ্টার সিগমা হুদা মুক্ত প্রশ্নের আহ্বান জানালে ৩ জন এনজিও প্রতিনিধি এবং বাংলাদেশ কম্যুনিটির মঈন উদ্দিন নামের প্রশ্ন করেন সংশ্লিষ্ট বিষয়ের উপর। আলোচকবৃন্দ প্রশ্নের জবাব দেন। সভাপতির বক্তব্যে ব্যারিষ্টার নাজমুল হুদা দেশ ও প্রবাসে সকল ধরনের মানবাধিকার রক্ষায় যারা কাজ করছেন, তাদের প্রশংসা করে এ কাজে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।ব্যারিষ্টার সিগমা হুদা তার বক্তব্যে সংগঠনের ব্যাপক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে নির্যাতিতা নারীদের পক্ষে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং বিশেষ করে মিডিয়াগুলিকে ভূমিকা রাখার অনুরোধ করেন।সেমিনারে বাংলাদেশ কম্যুনিটি হতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া, মুক্তিযোদ্ধা আজাদ হোসেন, সেগুপ্তা গ্রুপের মাহবুবুর রহমান সবুজ, নজরুল ইসলাম, হাসিনা সিরিন রিতা, আলমগীর, নাজনিন হোসেন প্রমুখ।

মহাসচিব এডভোকেট সিগমা হুদা গত ২৮ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের টক অব দ্যা টাউনে বাঙ্গালী মিডিয়া প্রতিনিধিদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। নিউইয়র্কের সেগুফতা গ্রুপের প্রতিনিধি মাহবুবুর রহমান সবুজের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদা বলেন, ‘জেন্ডার বেজড ভায়োলেন্স এন্ড সাউথ এশিয়ান মাইগ্রেন্ট ওমেনশীর্ষক সেমিনার জাতি সংঘের চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা থাকবেন মার্কিন এটর্নী ডর্চে সেডহল্ট।সাংবাদিক সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদার পরিচিতি তুলে ধরেন ওয়েব পত্রিকা প্রবাসী ভয়েস প্রেসিডেন্ট প্রকাশক এবং যুক্তরাষ্ট্র বিএনপি সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ। সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া।সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড বাড়ছে। বিগত চারদলীয় সরকার ্যাব গঠন করেছিল বটে, কিন্তু বর্তমান মহাজোট সরকারও সেই সংস্থাকে একইভাবে ব্যবহার করছে। দেশে বিদেশে এসব হত্যাকান্ডের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ  চললেও অবস্থার উন্নতি হচ্ছে না। বিচার বিভাগ পৃথক হয়েছে স্বাধীন হয়নি। তিনি উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জানান নৈশভোজের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘটে। 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV