Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের রিভারক্রুজ ১৪ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: June 22, 2018 | 11:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)’র রিভারক্রুজ ১৪ জুলাই। এ রিভারক্রুজকে কেন্দ্র করে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে। ওইদিন অনুষ্ঠিতব্য রিভারক্রুজে অংশ নিতে কমিউনিটির বিভিন্ন স্তরের লোকজন ক্লাব কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছেন বলে মঙ্গলবার অনুষ্ঠিত ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক যৌথসভায় এ তথ্য জানানো হয়। জ্যাকসন হাইটসে খাবার বাড়ি চাইনীজে ক্লাব সভাপতি দর্পণ কবীরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। এ সময় কার্যনির্বাহী কমিটি ও রিভার ক্রুজ সংক্রান্ত সাব কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় জানানো হয়, এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নিউইয়র্কের ইষ্ট ও হাডসন রিভারে ভ্রাম্যমান বিলাসবহুল জাহাজে ক্লাবের উদ্যোগে ৫ম বারের মত এ রিভারক্রুজ অনুষ্ঠিত হবে। ১২ বছর পর্যন্ত শিশুরা বিনা টিকেটে জাহাজে চড়ার সুযোগ পাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিভারক্রুজে থাকছে আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন। প্রায় ৩শ’ চিত্তবিলাসী, সাংবাদিক-সুধী-কমিউনিটি নেতা অংশ নেবেন এতে। রিভারক্রুজ চলাকালে তারা ম্যানহাটান ও স্টাচু অব লিবার্টীসহ নয়নাভিরাম বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। এছাড়া রয়েছে আকর্ষনী র‌্যাফেল ড্র ও সু-স্বাদু খাবার।
অনুষ্ঠানের দিন বেলা ১১ টায় ফ্লাশিংয়ের ফ্রেসমোডোর ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা নৌ-ঘাট থেকে বিলাসবহুল জাহাজ প্রিন্স স্কাই লাইন্স ছেড়ে যাবে। জাহাজটি ইষ্ট রিভার ও হাডসন রিভারের মোহনা এবং স্টাচু অফ লিবার্টিসহ ম্যানহাটানের আশ-পাশ প্রদক্ষিণ করে বিকেলে নৌ-ঘাটে ফিরে আসবে।
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক, কার্যকরি কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ এবং এ বি সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন, রিভারক্রুজ সফল করতে গঠিত উপ-কমিটির সদস্য শামসুল আলম লিটন, এ হাই স্বপন এবং এস এম সারোয়ার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV