Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

শেষ হলো ৩দিনের নিউইয়র্ক বইমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: June 26, 2018 | 6:38 PM

জুলি রহমান : এক অখন্ড বাংলাদেশ যেনো উঠে এসেছিলো নিউইয়র্কের বেলোজিনো ও পি এইচ সিক্সটি নাইনের গতর জুড়ে।বাংলার লে খক কবি  সাহিত্যিক প্রকাশক  গন নিউ ইউর্কের বইমেলাকে প্রানবন্ত রুপ দিয়েছেন।
বেলোজিনেত  উদোম মাঠে  ঢোল তবলার প্রাণ চন্চল করা বাদ্য যন্ত্র সহকারে কাব্য কথার পঙতি মালা। প্রকাশক লেখকদের হৃদয় উজার করা
কথা ।সাক্ষাতকার  লেখক পিরচিতি।আড্ডা একসারিতে বসে।যেনো কতো জনমের না বলা কথার ঢেউ বাতাসে বাতাসে মিশে খুনসুটি।মাঝে মাঝে ট্রেনের গতি জানান দিয়ে যায় আমিও আছি তোমাদের সাথে।

   
বেলোজিনো হল কানায় কানায় পূর্ণ।লোকে লোকারণ্য।শুরু হলো গান নাচ সুর সংগীত ।বাইরে চলছে খুশ গল্প।ছবি তোলা সেলফি তোলা।আকাশে শুকলা পক্ষের চাঁদ।ইলশেগুরি বৃষ্টি।কেউ নড়ছে না তবু ।পাত্তা না পেয়ে বৃষ্টিই চলে গেলো অগত্যা।
বই মেলার দ্বিতীয় দিন।পি এইচ সিক্সটি নাইনের  প্রশস্ত বুক জুড়ে বসে গ্যাছে রকমারী পশরা। পত পত করে উড়ছে আমেরিকান ও বাংলাদেশি পতাকা।ভতরে রকমারী বইয়ের স্টল।বাতাসের কোষে কোষে মৌ মৌ গন্ধ নতুন বইয়ের।সুশীল রমনীকুল উড়াচ্ছে শাড়ির আঁচল।কিশোরীর চুল।যুবক যুবতীদের ভীড় কম নয়।শিশুদের স্টল জুড়ে ছড়ার বই।ছড়া থেকে শুরু করে ইংরেজী সাহিত্যের গল্প কবিতা উপন্যাস।কালজয়ী লেখকদের বই নিয়ে বাংলাদেশী প্রকাশকদের স্টলগুলো থরে থরে সাজানো।প্রবাসী আবাসী বলে আলাদা কিছু ছিলো না এবার।

  
অনতি দূরে রকমারী খাবার স্টল।বন্ধুদের রস চটুল কথার ভেতর দিয়ে উদরপূর্তির ব্যাপারটা ও বেশ হৃদয়গ্রাহী।লেখক কুন্জ!হ্যা এবারের লেখক কুন্জটা সত্যিই বাংলাদেশটা ছাড়িয়ে গ্যাছে।লেখক কুন্জে কবিতা গল্পের হিরিক পড়ে গেলো।ওদিকে মূল মন্চে হচ্ছে লেখক পাঠক প্রকাশকদের পরিচিত সহ সাহিত্যের বিভিন্ন শাখার উপাদেয় বিষয়।নাটিকা,শামসুর রাহমানের কবিতা নিয়ে মন্চ কাঁপানো নাটক।চলছে স্বাধীনতার উপর নৃত্য।

 

বাংলাদেশ থেকে আগত শিল্পীদের গান।প্রবাসী শিল্পীদের গান।ডায়াসপরা সাহিত্যালোচনা।বই ও লেখক পরিচিত।কথা সাহিত্যিক আনিসুল হকের মূল্যবান বক্তব্য।


স্যার আব্দুল্লাহ আবু সাঈদের সম্নানঅনা ও পুরষ্কার গ্রহণ।রামেন্দ্র মজুমারকে সন্মানঅনা।প্রয়াত কবি রফিক আজাদ স্নরণে অনুষ্ঠান।বই মেলার এক প্রাণবন্ত দিক।

 
ফিরতেই হয় লেখক কুন্জে। তিন দিনের বই মেলায় মূল মন্চে দৌড়ে দৌড়ে বিভিন্ন অনুষ্ঠান করা এবং দেখা থেকে শুরু করে যে অস্থির প্রাণবন্ত সময় গেলো।এ ছিলো পরম তৃপ্তির।আনন্দের।তেমনি ছিলো লেখক কুন্জের আনন্দ উৎসব।দেশ ওবিদেশের লেখক গন সহ আড্ডা। স্বরচিত কবিতা;আবৃত্তি ।গল্পকথা,রসচটুল চুটকী।বহুদিনের অদেখা বন্ধুটির ও দেখা মিল্লো এই কুন্জে।নিউইয়র্ক বই মেলা প্রাণের মেলা।সবাই সুখের এক অনাবিল ঢেকুর তুলেই ঘরে ফিরলেন।


বাংলদেশ থেকে আগত লেখক গন প্রকাশক গন সহ তিন ঘন্টার নৌবিহারের ও আয়োজন করেন বিশ্বজিত।মুক্তধারা ফাউন্ডেশনের নিখুঁত নিভাঁজ পরিপাটী আয়োজন বইমেলাটি এবার সকলের হৃদয়কে স্পর্শ করে গ্যাছে।এতে যারা যারা কাজ করেছেন সর্বাত্বক সহযোগিতা করেছেন।তাদের জানাই হৃদয়ের উষ্ণতা।কিন্তু তাই বলে তাদের পরিচিত থাকবে না?


ডঃ নূরুন নবী।ফাহিম রেজা নূর;হাসান ফেরদৌস,নিনি ওয়াহেদ,শ্যামন্তী ,ঊর্বী,আরো অনেকে।এদের অক্লান্ত পরিশ্রমে বই মলা প্রতিবার প্রাণ পেলেও এবার যেনো একটু বেশীই পলো।মুক্তধারা এবং বিশ্বজিত একটা দীঘল হস্ত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ