Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে জাতীয়তাবাদী ফোরামের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: March 17, 2011 | 1:14 AM

নিউইয়র্ক:  বিএনপি মহাসচিব ও সময়ের সাহসী বর্ষীয়ান রাজনীতিবিদ খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে জাতীয়তাবাদী ফোরাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।শোক বার্তায় বলা হয়, গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল এবং দেশ ও দলের জন্য নিবেদিতপ্রাণ সাহসী রাজনীতিকের মৃত্যুতে দেশ ও জাতি হারালো একজন রাজনৈতিক অভিবাবককে। ওয়ান-ইলেভেন পরবর্তী সেনাপ্রধান জেনারেল মইন সমর্থিত ফখরুদ্দীন সরকারের সময়ে সামরিক গোয়েন্দাদের সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের প্রতি অবিচল থেকে তিনি দল-মত নির্বিশেষে দেশপ্রেমিক গণতন্ত্রমনা রাজনীতিবিদদের আস্থা ও সম্মান অর্জন করেছিলেন। কারারুদ্ধ খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের মহাসচিবের দায়িত্ব পেয়ে প্রজ্ঞা ও অসীম সাহসিকতার সঙ্গে দলে ঐক্য ধরে রেখে দলীয় নেতাকর্মীদের মণিকোঠায় নিজের স্থান করে নিয়েছিলেন খোন্দকার দেলোয়ার। শোক বার্তায় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ আজাদ বাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন,মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন জাতির একজন অকুতোভয় বীর শ্রেষ্ঠ সন্তান ।তিনি স্বজাতির মুক্তির জন্য জীবনপণ লড়াই করেছেন। তিনি দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা জনমনে চির ভাস্বর হয়ে থাকবে। খোন্দকার দেলোয়ার হোসেনর দেশপ্রেম ও কর্মনিষ্ঠা দেশবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রবাসী ৮০র দশকের সাবেক ছাএনেতৃবৃন্দরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV