জাপানে খাদ্য সঙ্কট
ইউএসএনিউজ ডেস্ক: ভূমিকম্প-পরবর্তী জাপানে এবার খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। এনডিটিভি এক রিপোর্টে জানিয়েছে সিনেন জেনারেল হাসপাতালের অন্ধকার, গন্ধময় বিছানায় শুয়ে, হুইল চেয়ারে বসে কাতরাচ্ছে অসংখ্য রোগী। নীল জামা পরিহিত একজন বয়সী লোক ক্ষুধার জ্বালায় কাঁদছেন। সামনে কেউ না থাকলেও বলে উঠলেন, ‘কোন খাবার নেই।’ গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প এবং ভূমিকম্পের পর ৩১ ফুট উচ্চতার সুনামিতে তছনছ হয়ে গেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা আর এমন ভয়াবহ সঙ্কটের মধ্যে পড়েনি। আন্তর্জাতিক চিকিৎসকদের দল ডক্টরস উইদাউট বর্ডারস জাপানে চিকিৎসক দল পাঠিয়েছে। এর মুখপাত্র স্যাম টেইলর বলেছেন, ‘বৃদ্ধদের নিয়ে আমরা বেশ উদ্বেগের মধ্যে রয়েছি। এদের অনেকের অবস্থা খুবই নাজুক। তারা কোন ওষুধপত্র ছাড়া শুধু অল্প খাবার এবং অল্প পানি খেয়ে কোন রকমে বেঁচে আছে।’ তিনি বলেন, তাদের কাছে যে পরিমাণ ওষুধ আছে তা দিয়ে কিছুদিন হয়তো চলবে। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে আরও ওষুধ প্রয়োজন হবে। ভূমিকম্প আঘাত হানার সময় সিনেন জেনারেল হাসপাতালটিতে প্রায় ২০০ রোগী ছিল। ভূমিকম্পে হাসপাতালটির একাংশের ছাদ ধসে গেছে। এর প্রথম তলায় রাখা সব ওষুধপত্রই ৩০ মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেছে। তাকাজো শহরের প্রায় ১২০০ জন বাসিন্দা সুনামির পানিতে ভেসে গেছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes