জাপানে ভূমিকম্প ও সুনামিতে পাঁচ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি,নিখোঁজের সংখ্যা তের হাজার ছাড়িয়ে গেছে:দেশটিকে সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র
ই উএসএনিউজ ডেস্ক: জাপানকে সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।জাপানের প্রধানমন্ত্রী নাওটো কানকে তিনি একই সঙ্গে জাপানের পুনর্গঠনে যা যা প্রয়োজন তার সবটাই অ্যামেরিকার কাছ থেকে জাপান পাবে বলে জানিয়ছেন৷ জাপানের মন্ত্রিসভার সচিব বৃহষ্পতিবার একথা জানান৷সচিব ইয়ুকিও এদানো আরো জানান, পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি এবং তেজষ্ক্রিয়তা কী পরিমাণ নির্গত হচ্ছে তা নিরূপণ করতেও একদল বিশেষজ্ঞ পাঠাচ্ছে আমেরিকা৷জাপানে ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারিয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ৷ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে৷ টোকিও পুলিশ নিশ্চিত করে মৃতের সংখ্যা প্রকাশ করেছে৷ এছাড়া নিখোঁজ মানুষের সংখ্যা তের হাজার ছাড়িয়ে গেছে বলে জানানো হয়েছে৷
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








