Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: July 3, 2018 | 1:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বরাবরের মত এখনও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে এই প্রবাসেও। নির্বাচন এলেই স্বাধীনতার বিপক্ষ শক্তিগুলো নানাভাবে তৎপর হয় মুক্তিযুদ্ধের নাম-নিশানা মুছে ফেলতে। এ ধরনের ষড়যন্ত্র নস্যাতের জন্যে প্রবাসীদের সজাগ রাখতে অতন্দ্র প্রহরীর ভ’মিকা পালন করবে পেশাজীবী সমন্বয় পরিষদের যুক্তরাষ্ট্র শাখা-এমন প্রত্যয় ব্যক্ত করেছেন এ পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ডা. কামরুল হাসান খান।

১ জুলাই যুক্তরাষ্ট্র শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান বলেন, বলতে দ্বিধা নেই যে, একাত্তরের ঘাতকদের বিচার দাবিতে চলমান পরিস্থিতিকে সুসংগঠিত করতে আমাদের এই সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। ২০০৮ সালে আমরা ২১ দফা কর্মসূচি দিয়েছিলাম, সেখানেই এটি অন্যতম একটি দাবি ছিল যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবার পর বাস্তবায়িত করেন। এ ধরনের আরো কিছু দাবির প্রতিফলন ঘটেছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বর্তমান সরকারের মাধ্যমে।

মহাসচিব বিশেষভাবে উল্লেখ করেন, এখন থেকে সামনের নির্বাচন পর্যন্ত সময়টি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার জন্যে। কারণ, গভীর ষড়যন্ত্র চলছে চারদিকে। যে কোন উপায়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর। এ অবস্থায় দেশ ও প্রবাসে সকল পেশাজীবী-শ্রমজীবী-মেহনতি মানুষকে সজাগ থাকতে হবে। জোটবদ্ধ করতে অগ্রনী ভ’মিকায় অবতীর্ণ হতে হবে পেশাজীবী সমন্বয় রপরিষদকে।

এ সময় নতুন কমিটির গুরুত্বপূর্ণ কটি পদে অন্তর্ভুক্তদের নাম প্রকাশ করেন মহাসচিব। এরা হলেন : সভাপতি-মুক্তিযোদ্ধা ও ইঞ্জিনিয়ার আশরাফুল হক, সাধারণ সম্পাদক-কৃষিবিদ আশরাফুজ্জামান, সহ-সভাপতি-মুক্তিযোদ্ধা-সাংবাদিক রাশেদ আহমেদ, ড. এম এ বাতেন, এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক-স্বীকৃতি বড়–য়া, প্রচার সম্পাদক-এডভোকেট মোর্শেদা জামান। প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী।সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান জানান, শীঘ্রই পুরনো আহবায়ক কমিটি এবং নবগঠিত কমিটির সকলে বৈঠকে মিলিত হয়ে গঠনতন্ত্র অনুযায়ী অন্য সকল পদ পূরণ করা হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি সমাবেশের মধ্য দিয়ে নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটানোর কথা ভাবছেন কর্মকর্তারা। এ নিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করা হবে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV