গণআন্দোলনের মাধ্যমে জনবিছিন্ন সরকারকে হটিয়ে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে : নিউইয়র্কে নাজিম উদ্দিন আলম
https://www.facebook.com/USANewsNY/videos/2306291329388653/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আর কালক্ষেপণ নয়, অচিরেই জনগণকে সাথে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে জনবিছিন্ন সরকারকে হটিয়ে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। গত ২রা জুলাই সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক আয়োজিত গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা বিষয়ে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি মৌ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ইমরান শাহ রন ও ফিরোজ আহমেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ড. নুরুল আমিন পলাশ, জাতীয়তাবাদী ফোরামের সাবেক প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সাবেক সভাপতি নাছিম আহমেদ, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, সিনিয়র সহ সভাপতি শেখ হায়দার আলী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদিকা এলিজা আক্তার মুক্তা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক এজিএস ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আলম বলেন, আজ যে সরকারটি আমাদের ঘাড়ে চেপে বসে আছে এই সরকারটিই হচ্ছে একটি অবৈধ সরকার। এ সরকারের কাছ থেকে নিয়মতান্ত্রিক ভাবে কিছু আশা করা যায় না। তা নাহলে একটি মিথ্যা ও সাজানো মামলায় তিন তিনবারের প্রধানমন্ত্রীকে আজ কিভাবে জেলে পুরে রাখা হয়েছে। এটি একটি নজিরবিহীন ঘটনা। এ অন্যায় দেশ ও জাতি মেনে নিতে পারছে না।
তিনি বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুচিকিৎসা দরকার। তিনি সেই সুচিকিৎসা থেকেও বঞ্চিত। চিকিৎসা নিয়ে সরকার অবহেলা করছেন। এই অবৈধ সরকার কোনো আইনকানুনের তোয়াক্কা করছে না। বাংলাদেশে এখন পুরোপুরি বাকশাল কায়েম করা হচ্ছে। দেশের মানুষের কোন স্বাধীনতা নেই। বেগম জিয়ার মামলা নিয়ে সরকার নাটকের পর নাটক করে যাচ্ছে। বাংলাদেশের সর্বচ্চো কোর্টকে আজ দল দাসে পরিণত করেছে। দেশের আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগসহ কোনো একটি সেক্টর আজ স্বাধীন ভাবে কাজ করতে পারছে না। সর্বক্ষেত্রে আজ দলীয়করণ। অন্যায়ভাবে সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে নিরীহ মানুষদের হত্যা করছে।
সাবেক এমপি নাজিম উদ্দিন আলম বেগম জিয়ার সুচিকিৎসা সহ অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবী জানিয়ে আরো বলেন, এসরকারকে অনেক সময় দেয়া হয়েছে, আর কালক্ষেপণ নয়। অচিরেই জনগণকে সাথে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে জনবিছিন্ন এসরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
সভায় প্রধান অতিথির দৃষ্টি আর্কষণ করে বক্তারা বলেন, আমাদের সকলের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। মিথ্যা মামলায় নেত্রী কেনো জেলে থাকবেন, কেনোইবা তিনি সুচিকিৎসা পাবেন না। অতিদ্রুত নেত্রীর মুক্তির বিষয়ে আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছু একটা করুন। ফোরামের সাংস্কৃতিক সম্পাদিকা এলিজা আক্তার মুক্তা তার বক্তব্যে খালেদা জিয়ার জেলজীবনের কষ্টের কথা প্রধান অতিথিকে স্মরণ করিয়ে কিছু বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ সহ অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউত্রসএ ইনক’র প্রধান উপদেষ্টা এটিএম হেলালুর রহমান হেলাল, সাবেক সাধারণ সম্পাদক ছাইদুর খান ডিউক, সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, ব্রঙ্কস বিত্রনপি নেতা মির্জা মামুন রশিদ, প্রচার সম্পাদক মোজাম্মেল হক, ছাত্র বিষয়ক সম্পাদক সালজার খান হৃদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ একরামুল ইসলাম খান উজ্জ্বল, মোঃ আজহারুল হক, সাঈদ উদবা, ফয়সাল, মোঃ নাসির উদ্দিন চিনু, মোয়াজ্জেম হোসেন, আফজাল হোসেন চেয়ারম্যন, মাহবুব, মোঃ মমতাজ উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ মোন্তাজ আহমেদ, আবুল মনসুর, মোঃ সাইদ আলী, মোঃ আনোয়ার ইসলাম, কাজী রাবিউজ্জামান, এসএম রউফ প্রমুখ।
মতবিনিময় সভার সভাপতি মৌ মোঃ ওমর ফারুক উপস্থিত প্রধান অতিথিসহ সবাইকে ধন্যবাদ জানান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!