পৃথিবীর খুব কাছাকাছি আসছে চাঁদ
ইউএসএ নিউজ ডেস্ক: কাল শনিবার পৃথিবীর খুব কাছাকাছি আসছে চাঁদ। এ সময় চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে ২ লাখ ২১ হাজার ৫৬৭ মাইল দূরত্বে অবস্থান করবে। এর আগে ১৯৯২ সালে পৃথিবীর এত কাছে এসেছিল চাঁদ। অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা বেণু জানান, এ সময় চাঁদ দেখা যাবে সাধারণভাবে দৃশ্যমান চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। এ ঘটনায় পৃথিবীর ওপর উল্লেখযোগ্য কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। নৈসর্গিক এ ঘটনা পর্যবেক্ষণে পর্যবেক্ষকরা নানা প্রস্তুতি নিয়েছেন। দেশের বৃহত্তম বিজ্ঞান ক্লাব অনুসন্ধিৎসু চক্র এ উপলক্ষে আজ দুটি ক্যাম্পের আয়োজন করেছে। কেন্দ্রীয় ক্যাম্পটি অনুষ্ঠিত হবে গাজীপুর জেলার শ্রীপুর থানার বিন্দুবাড়ি গ্রামের তরুণভিটায়। সংবাদ বিজ্ঞপ্তি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030