হোয়াইট হাউসের বাগান নিয়ে বই লিখেছেন মিশেল:বই বিক্রির সব টাকা তিনি দান করবেন

ইউএসএনিউজ ডেস্ক: হোয়াইট হাউসের বাগান নিয়ে বই লিখেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা। আগামী এপ্রিলে বইটি বাজারে আসবে। বইতে তিনি উল্লেখ করেছেন, দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার ইলিনর রুজভেল্টের ‘বিজয়ী বাগান’-এর পর হোয়াইট হাউসের দক্ষিণ লনে প্রথম ফলের বাগান করতে কীভাবে উৎসাহিত হলেন। খবর বিবিসি অনলাইনের।বইটি প্রকাশ করছে র্যানডমের সহযোগী প্রতিষ্ঠান ক্রাউন প্রকাশনী। এ সংস্থার পক্ষ থেকে বুধবার বলা হয়, বইটিতে মিশেলের পারিবারিক কিছু স্বাস্থ্যকর খাবারের রেসিপি থাকছে। বইটিতে হোয়াইট হাউসের বাগানের দৃশ্যাবলির পাশাপাশি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে থাকে অন্যান্য সম্প্রদায়, নগরবাসী এবং স্কুলের বাগানচর্চার বিষয়ও ঠাঁই পেয়েছে। বইটি লেখা বাবদ কোনো অগ্রিম অর্থ নেননি মিশেল। বই বিক্রির সব টাকা তিনি পরে সাহায্যের জন্য দান করবেন।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature