ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্রের ছয় সিনেটরের চিঠি
নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র কংগ্রেসের সহকারী সিনেট মেজরিটি লিডার ডিক ডারবিন, সিনেট রিচার্ড জে ডারবিন, সিনেটর শ্যারড ব্রাউন, সিনেটর মাইকেল এফ ব্যানেট, সিনেটর মাইকেল বি এনজি, সিনেটর জন বুজম্যান এবং কংগ্রেসম্যান রাশ হল্ট গ্রামীণ ব্যাংক থেকে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অপসারণের সরকারি সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে মারাত্মক প্রভাব সৃষ্টির আশঙ্কা ব্যক্ত করেছেন।
গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেয়া এক চিঠিতে এই উদ্বেগের কথা প্রকাশ করেন তারা। গত ১৪ই মার্চ চিঠিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরণ করা হয়েছে বলে সিনেটর ডিক ডারবিনের মুখপাত্র ম্যাক্স গ্লিচম্যান সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ডকে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট সদস্যরা তাদের চিঠিতে বলেন, বিগত কয়েক মাস থেকে গ্রামীণ ব্যাংকে প্রভাব সৃষ্টির লক্ষ্যে গ্রামীণের চালিকা শক্তি প্রফেসর ইউনূসকে অপসারণ ও অকার্যকর প্রমাণের সরকারি প্রয়াস দারুণভাবে বিচলিত করেছে আমাদের। এই উদ্যোগ অপ্রত্যাশিত ও বিষয়টি আন্তর্জাতিক মহলে নানা সন্দেহের উদ্রেক করেছে। এর ফলে গ্রামীণের দীর্ঘদিনের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা হয়েছে ঝুঁকির মুখোমুখি।
আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, প্রফেসর ইউনূসের সঙ্গে একটি গ্রহণযোগ্য সমঝোতাই দুঃখজনক এই পরিস্থিতি নিরসনে সহায়ক হতে পারে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে বলা হয়, গ্রামীণের ওপর বাংলাদেশের লাখ লাখ মানুষের ভাগ্য নির্ভরশীল। তাই জাতি ও তাদের কল্যাণ এবং মাইক্রোক্রেডিট আন্দোলনের স্বার্থে ড. ইউনূসের প্রতি সম্মানজনক আচরণ করা উচিত যা তিনি অর্জন করেছেন। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ ও অনুসরণ করবো।
গ্রামীণের গ্রহণযোগ্যতার ওপর যে কোন ধরনের আঘাত বাংলাদেশের সুশীল সমাজ ও মাইক্রোফিন্যান্স সেক্টরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030