Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মৌলভীবাজারে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে আমাদের করণীয় শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: July 14, 2018 | 5:49 PM

ওমর ফারুক নাঈম : মৌলভীবাজারের মনু ও ধলাই নদী খনন এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনার করেছে ‘মনু ও ধলাই নদী খনন চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপ’। 
শনিবার সকালে রেস্ট-ইন হোটেলের হলরুমে বিশিষ্ট কমিউনিটি নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম এডমিন মোঃ বশির খাঁন এর সভাপতিত্বে ও সংগঠক এম. মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও হাওড় উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক বিশিষ্ট পানি বিশেষজ্ঞ মোঃ ইনামুল হক। মূলপ্রবন্ধ উপস্থান করেন পানি উন্নয়ন বোর্ডে মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্ত্তী। 
বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি মো: কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, কবি সৌমিত্র দেব টিটু।
স্বাগত বক্তব্য রাখেন হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম এডমিন খালেদ চৌধুরী, ব্রিটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েটার ও এডমিন মোঃ মকিস মনসুর আহমদ, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মুজিবুর রহমান মুজিব, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার ইমজার সভাপতি শাহ অলিদুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, বাসস জেলা প্রতিনিধি ডাঃ সাদিক আহমেদ, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ চৌধূরী, মশিউর রহমান রিপন, সৈয়দা জেরিন আক্তার, মৌলভীবাজার মহিলা কলেজের অব: প্রিন্সিপাল অধ্যাপক শাহজাহান, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, কামারচাক ইউ.পি চেয়ারম্যান নাজমুল হক সেলিম, ফতেপুর ইউ.পি চেয়ারম্যান নুকুল দাস, কনকপুর ইউ.পি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, ঢাকা ব্যাংক লি: মৌলভীবাজার শাখার ম্যানেজার মোঃ ছদরুল ইসলাম সোয়েব, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, এমদাদুল হক, আহমদ উর রহমান ইমরান, রেড ক্রিসেন্ট সোসা: মৌলভীবাজারের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, একাটুনা ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়ছল মনসুর, আক্তার উদ্দীন আহমদ, বাধন থিয়েটারের সভাপতি রুহেল আহমদ চৌধুরী, ব্যাংক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কে.এম. আকলু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোকেয়া চৌধুরী, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষিকা (অব.) সোয়ারা বেগম, গ্রীণহিল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আবুল কাসেম আহমদ।
সেমিনারে বক্তারা বলেন মৌলভীবাজারে বন্যা সমস্যার স্থানী সমাধানে তাদের বিভিন্ন মতামত তুলে ধরে বলেন, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষে জেলার প্রদান নদী সমূহের ড্রেজিং করা প্রয়োজন। পাহাড় হতে নেমে আসা ছোট বড় সংযোগকারী ছড়া সমূহ খনন করা আগাম বন্যা মুকাবেলায় হাড়রের মাঝে অবস্থিত খাল সমূহ খনন করলে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতাও কমে আসবে। মৌলভীবাজার জেলার নদী সমূহের উভয় তীরের নির্মীত প্রতিরক্ষা বাঁধ সমূহের উচ্চতা বৃদ্ধির লক্ষে যথাযত সমিক্ষার মাধ্যমে ডিজাইন লেভেল পূণঃনির্ধারণ করা সহ সকল ঝুঁকিপূর্ণ স্থান সমূহের মেরামত করা প্রয়োজন। হাকালুকি হাওড়, হাইল হাওড় সহ সোনাই, জুড়ি, ফানাই, গোপলা নদীসমূহ খনন করার মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বন্যা জনিত জলাবদ্ধতা সমস্যা সমাধান করা সম্ভব সহ তারা আরো বিভিন্ন প্রস্তাপনা ও অভিমত ব্যাক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সেলিনা বেগম, আতাউর রহমান, ইহাম মুজাহিদ, শেখ কামরুল হাসান, ওয়াসিম আহমেদ নিশান, নাজমুল হোসাইন, সোহান হোসাইন হেলাল, রুমেন আহমদ, ফয়েজ আহমদ, মিজানুর রহমান রাসেল, এম জুনেদ আহমদ, মুস্তাকিম আহমদ টিটু, রুমেল তারুকদার ,আহমেদ নাঈম, হেদায়েদুল ইসলাম রাহি, সিরাজুল হাসান, মোঃ রুবেল মিয়া, রুমেল আহমদ, মোস্তাকিম আহমদ রাহি, দুলাল হোসেন জুমান প্রমুখ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV