“সিরাজুল আলম খানের বাংলাদেশে গমন বিলম্বিত হবে”
হাকিকুল ইসলাম খোকন : সিরাজুল আলম খান। বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনের রূপকার। একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬২’সালে গঠিত নিউক্লিয়াসের পূরোধা। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি তিনবার প্রাইভেট ক্লিনিকে পায়ের ব্যাথার চিকিৎসা গ্রহন করেছেন। গত ৭ই জুলাই অকস্মাৎ মস্তিষ্কে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাৎক্ষনিকভাবে তাঁকে নিউইয়র্কের এলমহার্ষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যাটস্ক্যানিং সহ রক্ত ও হার্টের বিভিন্ন ধরনের পরীক্ষা নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগে ২৪ ঘন্টা অবস্থানের পর ডাক্তারগণ পূর্ণ বিশ্রাম ও নিয়মিত ঔষধ সেবনের জন্য পরামর্শ দেন।
যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি গত বছর হিপ সংক্রান্ত জটিল অপারেশনের পর এ বছর ১৮ দিন ফলোআপ চিকিৎসা গ্রহন করেন সাইপ্রাসের Near East University হসপিঠালে। সেখানে দুই হাঁটু ও দুই বাহুর চিকিৎসা করা হয়।
আগামী ২৬’শে জুলাই সিরাজুল আলম খানের দেশে ফেরার কথা ছিলো। কিন্তু নিউইয়র্ক এলমহার্ষ্ট হাসপাতালের ডাক্তারদের পরামর্শে এক্ষুনি বড় ধরনের এবং দীর্ঘ আকাশবাহী বিমানযাত্রা পরবর্তি পরামর্শ না দেয়া পর্য্যন্ত স্থগিত করার কথা বলাতে সিরাজুল আলম খানের বাংলাদেশে ফেরা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তিনি নিউইয়র্কের বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি নেতা শামসুদ্দিন আহমেদ শামীম আহমদের বাসায় অবস্থান করছেন। সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছেন এবং প্রতিনিয়ত এলমহার্ষ্ট হাসপাতালের ডাক্তারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity