Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের যুগ্মসচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন নিউইয়র্কে সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: July 21, 2018 | 7:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সংবর্ধিত হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং শেরে বাংলা কৃষিবিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সাধারন সম্পাদক কৃষিবিদ মেজবাহ উদ্দিন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইন্‌ক গত ১৪ জুলাই নিউইয়র্কে জ্যাকসন হাইটস্‌ এর খাবার বাড়ী রেস্টুরেন্টের পার্টি হলে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এই সংবর্ধনা প্রদান করে। নিউইয়র্কে স্থায়ী বসবাসরত এবং আমেরিকা সরকারের সিটি, স্টেট ও ফেডারেল এ কর্মরত কৃষিবিদদের এক মিলনমেলায় সেদিন হল ঘর পূর্ণ হয়েছিল তাদের এক সময়ের সহপাঠী ৪৩ তম ব্যাচের এই সহপাঠী বন্ধু/বড় ভাইয়ের সাথে মিলিত হবার মুহূর্তটি।

       
ক্ষণিক সময়ের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের সেই আনন্দঘ্ণ দিনগুলোতে সবাই ফিরে গিয়েছিল এই কর্মকর্তাকে কাছে পেয়ে। অতীত সময়ের সেই স্মৃতিকে রোমন্থন করতে গিয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে আট হাজার মাইল দুরের এই আটলান্টিকের পাড়ে সহপাঠীর উপস্থিতি এবং তাঁর সাথে দেখা করতে নিউইয়র্ক এর দূর দুরান্ত থেকে অনেকেই সেদিন ছূটে এসেছিলেন। এ যেন হৃদয়ের টানে কাউকে দেখতে আসা।
যুক্তরাস্ট্রের নর্থ ক্যারলাইনার ডিউক ইউনিভারসিটির আমন্ত্রণে এক  উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ শেষে নিউইয়র্কে স্বল্প যাত্রা বিরতি নেন তিনি । আর এর ই মাঝে  শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন প্রদত্ত সংবর্ধনায় তার মুল্যবান সময় দেন ।
ভোলার জেলার  এই কৃতি সন্তান তাঁর চাকুরী কালীন সময়ে খুলনা ও  চট্রগ্রাম  জেলার জেলা প্রশাসক হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন এবং  গত বছর বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে নির্বাচিত হয়ে যুগ্ম-সচিব পদে  পদোন্নতি লাভ করেন।


জনাব মেজবাহ উদ্দিন শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন  সেই পুরানো দিনের স্মৃতি চারন করেন এবং দীর্ঘ সময় পেরিয়ে সহপাঠীদের সান্নিধ্য লাভে তাঁর আনন্দের বহিঃপ্রকাশ ঘটান। প্রধান অতিথির ভাষণে তিনি এই সংগঠনের  ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরত্তর সাফল্য কামনা করেন । তিনি যুক্তরাষ্ট্রে কৃষিবিদদের এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
সভাপতির ভাষণে কৃষিবিদ সৈয়দ মিজানুর রহমান তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের কথা উল্লেখ করে বলেন, সেই সময়ে মেজবাহ ভাই ছিলেন আমাদের মেন্টর । আমরা তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে চলার চেষ্টা করেছি । তাঁর প্রজ্ঞা মেধা এবং নিজ গুনে তিনি আজ সরকারের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল হয়েছেন সে জন্য আমরা কৃষিবিদরা গর্বিত এবং তিনি যেন আর ও ভাল করে দেশকে এগিয়ে নিয়ে যান আমাদের সেই প্রত্যাশা ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ইউএসডি তে কর্মরত মীর ফরিদ উদ্দিন, সংগঠনের সভাপতি কৃষিবিদ সৈয়দ মিজানুর রহমান এবং সাধারন সম্পাদক কৃষিবিদ আসাদুজ্জামান কিরন প্রধান অতিথির হাতে সংগঠনের ক্রেস্ট ও স্মরণিকা তুলে দেন।


সংগঠনের সভাপতি সৈয়দ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ইউএসডিএ তে কর্মরত মীর ফরিদ উদ্দিন । অনুষ্ঠানে  আর ও উপস্থিত ছিলেন তার সফরসঙ্গী বাংলাদেশ থেকে আগত  আ ন ম আল ফিরোজ, যুগ্ম সচিব, (সচিব) হোটেল সোনারগাঁও , ডাঃ এবিএম শরিফ উদ্দিন পিএইচডি, যুগ্ম সচিব , সরকারি কর্মচারী হসপিটাল, বাংলাদেশ সরকার , কৃষিবিদ ডঃ ধনঞ্জয় সাহা, ডিরেক্টর, মন্টীফিওর হসপিটাল নিউইয়র্ক, সাধারন সম্পাদক কৃষিবিদ আসাদুজ্জামান কিরন, (ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড হাইজিন এ কমরত) কৃষিবিদ আব্দুল আজিম, কৃষিবিদ প্রভাত বোস, সিকান্দার আলী, কৃষিবিদ আনিসুল হক সোহেল, কৃষিবিদ বিধান পাল (এমটিএতে কমরত) ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৃষিবিদ আব্দুস সবুর এবং কৃষিবিদ মহিবুল হাসান মামুন। মোঃ মিজানুর রহমান মিজান (ডিপার্টমেন্ট অব কারেকশন) যুক্তরাষ্ট্র স্বেচ্ছা সেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন আজমল এবং ইউএস সরকারের সিটি, স্টেট ও ফেডারেল এ কর্মরত বিভিন্ন উচ্চপদস্ত ব্যক্তিবর্গ।

সভার সভাপতি সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে কৃষিবিদ মেজবাহ উদ্দিন জেএফকে বিমান বন্দর এর উদ্দেশে সিটি ত্যাগ করেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ