Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ড.ইউনূসের বিষয়টিতে সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: March 20, 2011 | 10:46 AM

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক গ্রামীণ ব্যাংক থেকে ইউনূস অপসারণ প্রসঙ্গে ‘সমঝোতা’ হবে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক বৈঠকে এ প্রসঙ্গে কথা হয়েছে বলে সাংবাদিকদের জানান।তিনি বলেন, “গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা ও দৃঢ়তা নিশ্চিত করে একটা সমঝোতা সম্ভব বলে যুক্তরাষ্ট্রের আশাবাদ প্রধানমন্ত্রীকে জানিয়েছি।”পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্লেক।এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লেক।চারদিনের এক সফরে শনিবার বাংলাদেশে এসেছেন রবার্ট ও ব্লেক।
তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গেও দেখা করেছেন।খালেদার সঙ্গে সাক্ষাতের পর ব্লেক বলেছিলেন, নোবেল বিজয়ী ইউনূসের বিষয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে উদ্বিগ্ন। আশা করি- পারস্পরিক আলোচনার মাধ্যমে সরকার বিষয়টির একটি সম্মানজনক সমাধান করবে।
রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে ব্লেক বলেন, তাদের [সরকারের] অবস্থান সম্পর্কে জানানোর বিষয়টি আমি প্রধানন্ত্রীর ওপরই ছেড়ে দিচ্ছি। সমঝোতার একটা সুযোগ আছে।তিনি বলেন, “এ ধরনের একটি সমঝোতা হলে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখতে পারব।”সংবাদ সম্মেলনে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিও উপস্থিত ছিলেন।

 এর আগে গতকাল রাত সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে রবার্ট ব্লেক ও খালেদা জিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রবার্ট ব্লেক সাংবাদিকদের বলেন, নোবেল বিজয়ী ড. ইউনূসের বিষয়টি আমরা সচেতনতার সঙ্গে দেখছি। গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। বিশেষ করে অনেক নারী এখানে কর্মরত। প্রতিষ্ঠানটি রক্ষার জন্য দ্রুত সমস্যাটির সমাধান করা উচিত। তিনি জানান, বৈঠকে বেগম খালেদা জিয়ার সঙ্গে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে মার্কিন সরকারের উদ্বেগের কথা আমরা তার কাছে তুলে ধরেছি। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াও এ ব্যাপারে একমত হয়েছেন। এক প্রশ্নের জবাবে মার্কিন সহকারী মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। ফলে তার অপসারণের প্রক্রিয়াটি নিয়ে আমরা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র আশা করে, বিষয়টির একটি সম্মানজনক সুরাহা হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন। বৈঠক শেষে ড. ওসমান ফারুক সাংবাদিকদের বলেন, রবার্ট ব্লেক দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন। তিনি দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে আলোচনা করেছেন। বিশেষ করে সন্ত্রাসবাদ দমন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি উপস্থিত ছিলেন। পরে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী গুলশান কার্যালয়ে প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জন্য খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV