Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সিআইপি মর্যাদা পাচ্ছেন ১২ প্রবাসী

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: March 21, 2011 | 2:16 AM

মিজানুর রহমান: মধ্যপ্রাচ্যসহ বিদেশের শ্রমবাজার থেকে যখন একের পর এক দুঃসংবাদ আসছে, এমনি মুহূর্তে সরকার ১২ প্রবাসীকে সিআইপি’র মর্যাদা দিতে যাচ্ছে। বিদেশ থেকে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ মর্যাদা দেয়া হচ্ছে। ২০০৯ সালের পারফরমেন্স বিবেচনায় নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিআইপি মর্যাদাপ্রাপ্ত ১২ জন অনাবাসী বাংলাদেশীর (এনআরবি) তিনজন যুক্তরাজ্যে, ১ জন যুক্তরাষ্ট্রে, ১ জন সুইডেনে, ১ জন জাপানে এবং বাকি ৬ জন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করছেন। যুক্তরাজ্য প্রবাসী দু’জন সিআইপির স্থায়ী নিবাস মৌলভীবাজার জেলায়। তারা হলেন কমিউনিটি নেতা মো. আবদুর রহিম এবং শিল্পোদ্যোক্তা ড. এমজি মৌলা মিয়া। সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর গ্রামে বেড়ে ওঠা কায়ছর আহমেদ যুক্তরাজ্য প্রবাসী হিসেবে এ মর্যাদা পাচ্ছেন। ঢাকার আদি নিবাস, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নাজিম আবেদীন চৌধুরী, জাপান প্রবাসী কাজী সারোয়ার হাবীব ও সুইডেন প্রবাসী কাজী শাহ আলমকেও এ মর্যাদা দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী সিআইপি মর্যাদা প্রাপ্তদের তালিকায় চট্টগ্রামে আদি নিবাস বর্তমানে আবু ধাবিতে বসবাসরত এমন তিনজন ব্যক্তিত্ব রয়েছেন। তারা হলেন- পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকার এমএন আলম, সীতাকুণ্ড থানার মহাদেবপুরের মোহাম্মদ আলী ও হাটহাজারীর মীর সেলিম উদ্দিন। দু’জন ওমান প্রবাসীর মধ্যে ঢাকার বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দা মো. হেদায়েত উল্লাহর সঙ্গে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ গোলাম কবির ভুঞাকে এ মর্যাদা দেয়া হচ্ছে। কাতারে বসবাসরত চট্টগ্রামের হাটহাজারীর অপর প্রবাসী ব্যক্তিত্ব মো. লিয়াকত আলীও রয়েছেন সিআইপি’র মর্যাদা পাওয়া ১২ জন বিশেষ ব্যক্তির তালিকায়। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. জাফর আহমেদ খান প্রবাসীদের সিআইপি মর্যাদা দেয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, বিদেশে গিয়ে যারা কষ্টার্জিত অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন তাদের উৎসাহ দিতে সরকারের এ উদ্যোগ। প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার স্বতন্ত্র একটি ব্যাংক প্রতিষ্ঠাসহ বেশ কিছু যুগান্তকারী পরিকল্পনা নিয়েছে। জাতিসংঘের অভিভাবক সনদে শিগগিরই স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। এতে প্রবাসীরা আরও বেশি সুবিধা পাবেন বলে আশা করেন সচিব।মানবজমিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV