ড.ইউনূস প্রসঙ্গে সমঝোতার ইঙ্গিত
ইউএসএনিউজ ডেস্ক: ড. ইউনূস গ্রামীণ ব্যাংকে যে বিশ্বাস ও আস্থা প্রতিষ্ঠা করেছেন তা স্বীকার করে নিয়ে তার জন্য গ্রামীণ ব্যাংকে এমিরেটাস সদস্য বা এমিরেটাস শ্যাডো যেন বহাল করতে পারি- সেই চেষ্টা বজায় আছে এখনও। গতকাল বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক-এর সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তার এ বক্তব্যে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনুসের সঙ্গে সরকারের সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস কক্ষে সাক্ষাৎ করেন রবার্ট ও ব্লেক। ড. ইউনুসকে নিয়ে এমন বক্তব্যের বাইরে বেশি কিছু বলতে চাননি অর্থমন্ত্রী। তার সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে সাক্ষাৎ করেন রবার্ট ও ব্লেক।বৈঠকের পর পররাষ্ট্রসচিব বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে ড. মুহাম্মদ ইউনূস এখনও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবেই আছেন। তিনি আরও বলেন, এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের কিছু ‘ভাবনা’ রয়েছে, যা আমাকে সরকারের সংশ্লিষ্টদের জানাতে বলেছেন ব্লেক। পররাষ্ট্রসচিব এও বলেন, ইউনূস ইস্যুতে সরকারের কিছু করার নেই।গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব এ কথা বলেন। এর আগে পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে রবার্ট ব্লেক উপস্থিত সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র আশা করছে, ইউনূস ইস্যুতে সমঝোতা সম্ভব। ব্লেকের ‘সমঝোতা’র এই মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব জানান, ‘সমঝোতা’ শব্দটি তাদের আলোচনায় আসেনি। তিনি বলেন, ইউনূসের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে। এজন্য তাদের কিছু ভিন্ন ভাবনার কথাও আমাদের জানিয়েছেন। তবে এই ‘কিছু ভিন্ন ভাবনা’র বিষয়টি পরিষ্কার করেননি পররাষ্ট্রসচিব। তিনি বলেন, আমি ব্লেককে বলেছি, বিষয়টি এখন আদালতে বিচারাধীন। এ ইস্যুতে এখন সরকার বা ব্যক্তির মধ্যে কোনও সমঝোতার সুযোগ নেই। ইউনূস ইস্যুতে সমঝোতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে ব্লেকের করা মন্তব্য সম্পর্কে পররাষ্ট্রসচিব বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যে কোনও সময়ের চেয়ে ভাল। দুই দেশের সম্পর্ক এখন পারস্পরিক সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত বলেও মন্তব্য করেন মিজারুল কায়েস। তিনি বলেন, অংশীদারমূলক সম্পর্কে একে অপরের মতপার্থক্যকে সম্মান করা হয়। ইউনূস ইস্যুতে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, যুক্তরাষ্ট্র তাদের মতো করে ভাবতেই পারে। তিনি আরও বলেন, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্য মন্তব্য করা সমীচীন নয়। গত ২রা মার্চ বেশি বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনূসকে অপসারণের আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030