২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি দ্রুত বেড়ে ৪.১ ভাগ : ১৩ বছরের মধ্যে মার্কিন অর্থনীতি এখন সবচেয়ে চাঙ্গা-ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন অর্থনীতিতে দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ৪.১ ভাগ। ২০১৪ সালের পর এটিই সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি। প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক নীতি যে ইতিবাচক তা এধরনের প্রবৃদ্ধি বৃদ্ধিতে স্পষ্ট হয়ে উঠছে। ব্লুমবার্গ
মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে প্রথম প্রান্তিকে অর্থনীতিতে প্রবৃদ্ধি ২.২ হার হলেও তা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ভোক্তা ব্যয় বেড়েছে ৪ ভাগ যা আশাতীত। অনাবাসিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৭.৩ ভাগ। যুক্তরাষ্ট্রের জেপি মরগ্যান চেজ এন্ড কোম্পানির শীর্ষ অর্থনীতিবিদ মিখায়েল ফেরলি বলেন, অর্থনীতি চমৎকার রয়েছে এবং সঠিক পথেই আগাচ্ছে। যুক্তরাষ্ট্রের সয়াবিনের ওপর বাড়তি শুল্কআরোপ হলেও সার্বিক রফতানি প্রবৃদ্ধিতে ১.০৬ ভাগ অবদান রেখেছে। যুক্তরাষ্ট্রের সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারকরা আশা করছেন খাদ্য ও জালানি খাতে মুদ্রাস্ফীতি যা ধারণা করা হয়েছিল বরং চারচেয়ে কম হচ্ছে।
গত শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অর্থনীতি সঠিক পথেই রয়েছে এবং প্রবৃদ্ধি অর্জন হচ্ছে ৩ ভাগেরও বেশি। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে তার একটির পর একটি নীতি বাস্তবায়ন হলে মার্কিন অর্থনীতিতে এর প্রভাব আরো স্পষ্ট হয়ে উঠবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেন। তিনি বলেন গত ১৩ বছরের মধ্যে মার্কিন অর্থনীতি এখন সবচেয়ে চাঙ্গা অবস্থা বিরাজ করছে।
এদিকে মার্কিন অর্থনীতিবিদরা আশা করছে তৃতীয় প্রান্তিকে দেশটির প্রবৃৃদ্ধি ৫ ভাগ ছাড়িয়ে যেতে পারে। প্রথম প্রান্তিক বা ত্রৈমাসিকে মার্কিন অর্থনীতির আকার ২০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। যদিও কেউ কেউ মার্কিন অর্থনীতিতে দুই বছরের মধ্যে মন্দা অপেক্ষা করছে বলে আশঙ্কা করেছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আগামী নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক আবহ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যে সুসংবাদই বয়ে এনেছে। বেকারত্বের হার রয়েছে গত ১৮ বছরে সর্বনি¤œ পর্যায়ে, কল-কারখানায় কাজের আদেশ ভালই মিলছে এবং রফতানিতেও রয়েছে উর্ধগতি। দেশটির জাতীয় অর্থনীতি পরিষদের চেয়ারম্যান ল্যারি কুডলো বলেছেন, এধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে তা চাক্ষুষ বোঝা যাচ্ছে। এমনকি ৩ ভাগ হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও তা হবে ২০০৫ সালের পর সর্বোচ্চ হার।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes