Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: July 29, 2018 | 10:48 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2361075697243549/

ইউএসএনিউজঅনলাইন.কম : খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে বিক্ষোভকারীরা। এ বিক্ষোভে বিএনপি, ছাত্রদল, জাসাস, জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


সংগঠনটির সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুরুজ্জামানের পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে নেতাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেতা মাহফুজুল মাওলা নান্নু, সৈয়দা মাহমুদা শিরিন, এলিজা আকতার মুক্তা, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, সাবেক ছাত্র নেতা জাফর তালুকদার, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নেতা নূরল আমিন পলাশ, নাসির উদ্দিন, নাসিম আহমেদ, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সাবেক কমিশনার আলী হোসেন ও হেলালুর রহমান, খলকু রহমান, ফাহিম সাকিল অপু, সুমন আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
এ সময় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবি ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দাও জানানো হয়।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন। ১৬ কোটি মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশে নব্য স্বৈরাচারের পতন ত্বরান্বিত করতে বিশ্ব বিবেককে জেগে উঠতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে নিয়ে সরকার আবারও এক তরফা নির্বাচনে ক্ষমতা দীর্ঘ করতে চায়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, ইতিমধ্যেই জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ কামনায় বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য রয়েছে।
আব্দুল লতিফ সম্রাট জানান, একই দাবিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভের প্রস্তুুতি চলছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ