নিউইয়র্কে শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র আনন্দ-উৎসবের বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দ-উৎসব আমেজে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন। গত ২৯ জুলাই রোববার নিউইয়র্ক সিটির অদূরে হেম্পস্টেড লেক স্টেট পার্কে চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে উঠেছিল এ বনভোজন। যুক্তরাষ্ট্রে বসবাসরত শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা পার্কের খোলা মাঠে খেলাধুলা, বনভোজনীয় খাবার-দাবার, সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

এদিন ভর দুপুরে সংগঠনের কর্মকর্তা, সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পার্কের ফিলিপ স্কট প্যাভিলিয়ানে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধনের পর সময়ের সাথে সাথে বনভোজনে উপস্থিতি বাড়তে থাকে। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে নানান খেলাধূলা ও সুস্বাদু বাঙালী খাবার। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লিলাভূমি হেম্পস্টেড লেক স্টেট পার্কের চমৎকার পরিবেশে দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা, শিশুদের স্পিলেনিং বি, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল আর্কষণীয় র্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৮টায় বনভোজনের কার্যক্রম সস্পন্ন হয়। পিকনিকে জামাতের সাথে তিন ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এ ব্যতিক্রমী আয়োজনে বনভোজন স্থলে আয়োজকদের রান্না করা সুস্বাদু খাবারে সকলকে আপ্যায়িত করা হয়।

সংগঠনের সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম তালুকদার মনিরের পরিচালনায় বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন প্রধান পৃষ্ঠপোষক এটর্নি মঈন চৌধুরী। বনভোজন উদ্বোধক ডা. আহমেদ হায়দার, বাংলাদেশ সোসাইটির সভাপতি মো: কামাল আহমেদ, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক ও আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০১৮ রব-রুহুল পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, গ্রেটার নোয়াখালী সমিতির সভাপতি ও আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০১৮ রব-রুহুল পরিষদের সভাপতি প্রার্থী মো: রব মিয়া, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ণ সম্পাদক মো: নওশেদ হোসেন, কার্যকরী সদস্য আজাদ বাকির, সাদি মিন্টু গ্রেটার নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, নর্থ বেঙ্গল সোসাইটি ইউএসএ ইনক এর

সভাপতি মো: জিন্নাহ, রংপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর সভাপতি মো: নাজমুল হক, সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলু, বনভোজন কমিটি আহবায়ক মো: শহিদুল আলম শাহিন, যুগ্ম আহবায়ক মো: সিরাজুল ইসলাম, মো: শরিফুল ইকবাল, মো: ইয়াসিন আহমেদ ফাহিম, প্রধান সমন্বয়কারী মো: কুরবান আলী, সমন্বয়কারী মো: ফারুক মিয়া, মো: রাকিবুল ইসলাম রাসেল, আরজুমান আরা শুভ্রা, সদস্য সচীব জাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচীব খন্দকার মেহেদী হাসান নাহিদ, মো: আশরাফুল আলম ও মো: ইমরান হোসেন অলিভ।


সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আলাউদ্দিন পলাশ, এস এম আসাদুজ্জামান সেলিম, মো: নাইস চৌধুরী, মো: নবিজুল হক, আসমাউল হুসনা লিরা, মো: শাহিনুর আলম শাহীন, মো: শাহনেওয়াজ জামান শান্ত, ওসমান গনি, সৈয়দ মো: জাকির হোসেন, মো: আরিফুল হক জাহাঙ্গীর, শালিমা বানু, মাহমুদা বিনতে আলাউদ্দিন মিথি, তারিন, মনিরা আক্তার, তানিয়া নূসরাত, সাবিনা ইয়াসমিন, শাকিলা জাহান শায়লা, এন এফ এন রূপচান, মনিরা খাতুন, জান্নাতুল ফেরদৌস মুক্তা প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: মোসলেম উদ্দিন, মো: হামিদুর রহমান, সারওয়ার এ আলম, আলহাজ্ব আনোয়ারুল হক প্রমুখ।


বনভোজনে রাফেল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। র্যাফল ড্রতে ছিল প্রথম পুরস্কার ৫৫” টেলিভশন, সৌজন্যে লংজেভিটি হেলথ সার্ভিস; ২য় পুরস্কার ৫৫” টেলিভিশন, সৌজন্যে বে অব বেঙ্গল অটো রিপেয়ার; ৩য় পুরস্কার গোল্ড চেইন, সৌজন্যে রকি মানি ট্রান্সফার; ৪র্থ পুরস্কার ৫০” টেলিভশন, সৌজন্যে মেট লাইফ ইন্সুরেন্স; ৫ম পুরস্কার ল্যাপটপ, সৌজন্যে ফ্যামিলি ফার্মেসী; ৬ষ্ঠ পুরস্কার আইফোন, সৌজন্যে মার্কস হোম কেয়ার; ৭ম পুরস্কার এয়ার কন্ডিশন, সৌজন্যে জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক; ৮ম পুরস্কার ৪০” টেলিভশন টেলিভিশন, সৌজন্যে আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০১৮’র রব-রুহুল পরিষদ; ৯ম পুরস্কার ৩২” টেলিভিশন, সৌজন্যে নূর বেপারী অটো রিপেয়ার এন্ড বডি শপ ইনক; ১০ম পুরস্কার ১০০ ডলার গিফট কার্ড, সৌজন্যে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি; ১১তম পুরস্কার ১০০ ডলার গিফট কার্ড, সৌজন্যে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি; ১২ তম পুরস্কার এইচপি প্রিন্টার, সৌজন্যে নর্থ বেঙ্গল সোসাইটি; ১৩ তম পুরস্কার আইপ্যাড, সৌজন্যে স্টার্লিং ফার্মেসী; ১৪ তম পুরস্কার রাইস কুকার, সৌজন্যে খামার বাড়ি এবং ১৫তম পুরস্কার টর্চ লাইট, সৌজন্যে মো: হামিদুর রহমান। অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। বনভোজনে যোগ দেয়া প্রবীণদের জায়নামাজ, শিশু ও অতিথিদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক বনভোজনে যোগদানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তারা সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শেরপুরবাসীর কল্যাণে সংগঠনটি আরো নিবেদিতভাবে কাজ করে যাবে। তারা আগামী বছরের বার্ষিক বনভোজনের আগাম আমন্ত্রণও জানান সবাইকে। অতিথি ও সদস্যরা প্রাণের আমেজে চমৎকার এমন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ বনভোজন উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes