অসুস্থ মির শিবলীকে দেখতে গেলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. সাদিয়া ফয়জুননেসা মংগলবার বিকেলে বর্তমানে কিডনী সমস্যায় অসুস্থ বাংলা টিভির পরিচালক মির শিবলীকে দেখতে জ্যামাইকায় তাঁর বাসভবনে যান।

শিবলীর স্ত্রী ও বিশিস্ট অভিনেত্রী শারমিন রেজা ইভা ও একজন ক্যানসার সারভাইভার। মিস সাদিয়া খুব আন্তরিক ভাবে এই শিল্পী দম্পতির সাথে বেশ কিছুটা সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।
কনসাল জেনারেল ভারতে চিকিত্সা করতে গেলে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আস্বাস দেন। এখানে উল্লেখ করা যেতে পারে মেডিকেল কলেজে পড়ার সাদিয়া ফয়জুননেসা একজন তুখোড় ডিবেটর ছিলেন এবং সাংস্কৃতিক অংগনে ছিলেন অত্যন্ত সক্রিয়। তাঁর এই সফরের সময় কনসুলেটের প্রসাশনিক প্রধান চৌধুরী সুলতানা পারভীন, ভয়েস অব আমেরিকার প্রতিনিধি আকবর হায়দার কিরন, দ্য অপটিমিসটের মিনহাজ আহমেদ ও সাপ্তাহিক এর নিউইয়র্ক প্রতিনিধি নিহার সিদদিকী ও উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশ কনসুলেট মির শিবলীর চিকিৎসার ব্যাপারে আর্থিক সহযোগিতাও প্রদান করেছে যা কর্মকর্তারা এর আগে গিয়ে হসতান্তর করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!