বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভূত কন্যাকে জোরপূর্বক বিয়ে, মা-বাবার ৮ বছরের জেল
সাইদুল ইসলাম, যুক্তরাজ্য : বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভূত নিজ কন্যাকে তার ইচ্ছের বিরুদ্ধে বাংলাদেশে নিয়ে বিয়ে দেওয়ার অপরাধে ওই কন্যার মা-বাবাকে আট বছরের কারাদন্ড দিয়েছেন লিডসের আদালত। আইনগত কারণে নাম প্রকাশ না করা মা-বাবাকে গত মে মাসে দোষী সাব্যস্ত করেন আদালত। গত ৩০ জুলাই সোমবার তাদের সাজা ঘোষণা করা হয়। বিচারক তার রায়ে বাবাকে সাড়ে চার বছরের ও মাকে সাড়ে তিন বছরের কারাদন্ড দিয়েছেন।
১৮ বছর বয়সী মেয়েকে ঈদের ছুটি কাটানো ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের কথা বলে ছয় সপ্তাহের জন্য বাংলাদেশে নিয়ে যান ওই মা-বাবা। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে ওই বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। এতে অস্বীকৃতি জানালে তারা ওই কিশোরীকে সহিংস আচরণের হুমকি দেন। নর্থ ইংল্যান্ডের লিডসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ওই কিশোরীর বয়স বর্তমানে ২০ বছর।
ব্রিটেনে ২০১৪ সালে ‘জোরপূর্বক বিয়ে প্রতিরোধ আইন’ কার্যকর হয়। ওই আইনে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কাউকে সাজা দেওয়ার ঘটনা ঘটলো। অপর ঘটনায় পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ নারীকে চলতি বছরের শুরুতে কারাদন্ড দেওয়া হয়। ওই নারী তার মেয়ের দ্বিগুণ বেশি বয়সী একজনের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।
ব্রিটেনের জোরপূর্বক বিয়ে প্রতিরোধ ইউনিটের তথ্যমতে, চারটি দেশে এই ধরনের বিয়ের প্রবণতা বেশি। গতবছর এ ধরনের ঘটনা পাকিস্তানি বংশোদ্ভূতদের ক্ষেত্রে ঘটেছে ৪৩৯টি, বাংলাদেশি বংশোদ্ভূতদের ১২৯টি, সোমালিয়ান ও ভারতীয় বংশোদ্ভূতদের যথাক্রমে ৯১টি ও ৮২টি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!