Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ইউনূস ইস্যুর সম্মানজনক সমঝোতা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: March 21, 2011 | 8:09 PM

কূটনৈতিক প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণ নিয়ে সৃষ্ট সমস্যার সম্মানজনক সমঝোতা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমঝোতার পক্ষে মত দিয়েছেন। আলোচনা করে ইউনূস সমস্যার সুরাহা করতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে একটি কমিটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের কোন পদে রাখলে সম্মানজনক হবে তা এই কমিটি নির্ধারণ করবে। আগামী দু’ সপ্তাহের মধ্যেই এই সমঝোতা হতে পারে। সমঝোতার পরিবেশ তৈরি করতে ড. মুহাম্মদ ইউনূসকে মামলা প্রত্যাহার করে নিতে হবে। অথবা আদালতের বাইরে সমস্যা সমাধানের লক্ষ্যে শুনানির সময় বাড়িয়ে নেওয়ার জন্য আবেদন জানাতে পারেন ইউনূস। খবর বিশ্বস্ত সূত্রের। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক গত রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ব্লেক ইউনূস ইস্যুর সমাধানে সমঝোতার কথা বলেছেন। সমঝোতার লক্ষ্যে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব তুলে ধরেননি তিনি। প্রধানমন্ত্রী ব্লেককে বলেছেন, সমস্যার সুষ্ঠু সমাধান আমরাও চেয়েছিলাম। ড. ইউনূস আদালতে গেলেন।সমঝোতার আগে ড. মুহাম্মদ ইউনূসকে আগে মামলা প্রত্যাহার করতে হবে কিনা জানতে চাইলে সূত্রটি জানায়, ড. ইউনূসকে মামলা প্রত্যাহার কিংবা আদালতের বাইরে সমস্যা সমাধানে শুনানির সময় বাড়িয়ে নিতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রবার্ট ও ব্লেকের সাক্ষাতের পর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকেও সরকার ও গ্রামীণ ব্যাংকের মধ্যে সমঝোতার ইঙ্গিত দেওয়া হয়। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা ও ব্লেক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তাদের শ্রদ্ধার বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং তারা আশা করেন ইউনূস ইস্যুতে একটা ঐকমত্যে পেঁৗছা যাবে।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রবার্ট ও ব্লেক বলেন, ‘সরকার ও গ্রামীণ ব্যাংকের মধ্যে সমঝোতা সুযোগ এখনও রয়েছে। ব্লেক বলেন, ড. ইউনূস ইস্যুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ওপর ছেড়ে দিয়েছি_ যেন তারা এই ইস্যুতে তাদের অবস্থান নির্ধারণ করতে পারেন। তিনি বলেন, আশা করি একটি ফলপ্রসূ সমাধান পাওয়া যাবে।সমঝোতা যেহেতু হতে যাচ্ছে তাহলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস গত রোববার সংবাদ সম্মেলনে কেন বললেন, ‘ইসুটি আদালতে বিচারাধীন। এখন সরকারের করণীয় কিছু নেই।’ জবাবে অন্য একটি সূত্র জানায়, সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে আদালত সংশ্লিষ্ট কোনো ইস্যুতে এর বেশি কিছু বলা তার জন্য সমীচীন হতো না।রোববার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন রবার্ট ও ব্লেক। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি ইউনূস ইস্যুর সমাধানের ইঙ্গিত দেন।তিনি বলেন, সরকার ইউনূসের ভূমিকাকে শ্রদ্ধা করে। তিনি গ্রামীণ ব্যাংকের ইমেরিটাস মেম্বার বা ফেলো হতে পারেন।
গত ২ মার্চ বাংলাদেশ ব্যাংক ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অপসারণ করে। পর দিন ৩ মার্চ এমডি পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ড. ইউনূস। একই দিন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯ জন সদস্য একই উদ্দেশ্যে হাইকোর্টে আরেকটি রিট করেন। পর পর তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্ট রিট দুটি খারিজ করে দেন। এর পর ৯ মার্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন ইউনূস। ১৫ মার্চ আপিল বিভাগের শুনানির দিন ধার্য করেন আদালত। এরপর ১৫ মার্চ ড. ইউনূসের কেঁৗসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেন।সমকাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV