Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

হেলিকপ্টার অপব্যবহার, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাওয়া ইমরানকে তলব

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: August 7, 2018 | 5:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :

সরকারি হেলিকপ্টার অপব্যবহারের দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাওয়া ইমরান খানকে তলব করেছে দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)।

মঙ্গলবার ডনের খবরে বলা হয়েছে, পাঁচ বছরের জন্য সরকার গঠন করতে যাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইমরান খান। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ২০১৩ সাল থেকে ক্ষমতায় ইমরানের দল। সেখানে সরকারি দুটি হেলিকপ্টার নিজের ব্যক্তিগত সফরে ব্যবহারের অভিযোগ উঠেছে একসময়ের প্লেবয় ইমরান খানের বিরুদ্ধে। যেহেতু ইমরান খানের কোনো সরকারি পদমর্যাদা ছিল না, তাই তিনি সরকারি হেলিকপ্টার ব্যক্তিগত কাজে এভাবে ব্যবহার করতে পারেন না।

এনএবি জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকারের দুটি বিমান ইমরান খান ৭৪ ঘণ্টা ব্যবহার করেছেন। বিনিময়ে তিনি ২১ লাখ রুপি দিয়েছেন। কিন্তু তিনি যদি কোনো বেসরকারি কোম্পানির হেলিকপ্টার ব্যবহার করতেন তবে তাকে আরও বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হতো। এনএবি বলেছে, হেলিকপ্টার ব্যবহারের জন্য ইমরানকে ১ কোটি ১১ লাখ রুপি পরিশোধ করতে হবে।

পিটিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ নেতা বলেন, পেশোয়ারে এনএবির সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান।

অভিযোগ অস্বীকার করে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখাওয়ার সরকারপ্রধানের সঙ্গে বন্যাকবলিত অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন। তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়; এমন উদাহরণই আমি প্রতিষ্ঠা করতে চাই।’

এনএবি ১৫টি প্রশ্নের উত্তর চেয়ে ইমরান খানের আইনজীবীর কাছে একটি চিঠি পাঠিয়েছে। ১৫ দিনের মধ্য এর উত্তর পাঠাতে হবে।

এনএবির চেয়ারম্যান সাবেক বিচারপতি জাবেদ ইকবাল খাইবার পাখতুনখাওয়ার প্রধানমন্ত্রী খাট্টারেও এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে খাইবার পাখতুনখাওয়ার সরকার হেলিকপ্টার অপব্যবহারের অভিযোগ নাকচ করে আসছে।
সূত্র : প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV